মুজিববর্ষকে সেবাবর্ষ হিসেবে পালন করবে আরইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৯, ১৯:৩৩আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৯:৪০



পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সম্মেলনে বক্তব্য রাখছেন আরইবিরি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষকে সেবাবর্ষ হিসেবে পালন করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। পাশাপাশি আরও সাতটি কাজের তালিকা তৈরি করেছে তারা। শনিবার (১৩ জুলাই) আরইবির প্রধান কার্যালয়ে আয়োজিত সংস্থাটির আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সেবাবর্ষ হিসেবে কাজ করা ছাড়াও যে সাতটি কাজ করবে আরইবি, সেগুলো হচ্ছে, জনগণের শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা, গ্রাহক হয়রানি নিরসনে ‘আলোর ফেরিওয়ালা’ কর্মসূচি অব্যাহত রাখা, ‘আমার গ্রাম-আমার শহর’ বিনির্মাণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’নীতি জোরদার করা, ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে ‘পেপারলেস অফিস’ চালু করা, পরিবেশবান্ধব ২ হাজার সোলার সেচ পাম্প স্থাপন এবং তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি’ অর্জনে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করা।

আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন বলেন, ‘জনসাধারণের হয়রানিমুক্ত বিদ্যুৎসেবা দিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’ প্রধানমন্ত্রীর ভিশন-২০২১, ২০৪১ এবং এসডিজি ২০৩০ অর্জনে ডিজিএমসহ আরইবি’র প্রায় ৩৫ হাজার কর্মী বাহিনীকে দুর্নীতিমুক্তভাবে একাগ্রচিত্তে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আরইবি’র সবপর্যায়ে ডিজিটালাইজেশন বাস্তবায়ন করা হবে।’ পাশপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও বেগবান করতে শিল্প সংযোগসহ সব ধরনের বিদ্যুৎ সংযোগ দ্রুত দেওয়া হবে বলেও তিনি জানান।

সংস্থাটির পরিচালক (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান, বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মিত লাইন স্থাপনার যৌথ পরিদর্শন কার্যকর করা, অডিট নিষ্পত্তি ও পবিসের আর্থিক সক্ষমতা অর্জন, দালাল, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, পবিসের কার্যক্রম ই-ফাইলিংয়ের মাধ্যমে সম্পন্নকরণ, পবিসের সব ডকুমেন্ট ডিজিটালাইজেশনে সংরক্ষণ, সব গ্রাহকের জন্য প্রি-পেইড মিটার স্থাপন, আপগ্রেডেশন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও স্টোর ব্যবস্থাপনাও করা হবে।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী