বিদ্যুতের দাম বৃদ্ধি নয়, কমাতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:৩০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৫

সিপিবি ও বাসদের বিক্ষোভ সমাবেশ বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে  প্রহসনের গণশুনানি অবিলম্বে বন্ধ করতে হবে। সরকার তার দুর্নীতি জনগণের ঘাড়ে চাপাতে চাইছে। জনগণ এই অন্যায় মানবে না। বিদ্যুতের দাম বৃদ্ধি নয়, দাম কমাতে হবে সরকারকে।বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সিপিবি ও বাসদের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলা হয়।

এদিকে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রস্তাবিত বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে শুনানি চলছে।  আর বাইরে সিপিবি ও বাসদ শুনানির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ আলম। সঞ্চালনা করেন সিপিবির কেন্দ্রীয় সদস্য সাজ্জাদ জহির চন্দন।

বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ)কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ ফিরোজ,  বাসদের ঢাকা নগরের খালেকুজ্জামান লিপন, আহসান হাবিব বুলবুল,  সিপিবির সাজ্জাদ হোসেন রুবেল, হাসান আরিফ।

বক্তারা বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির এই অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে। জ্বালানি খাতের দায়মুক্তির আইন বাতিল করতে হবে। সরকারের দুর্নীতি, লুটপাট এবং ভুল নীতির দায় জনগণ নেবে না। তারা বলেন, বিতরণ কোম্পানিগুলো সব লাভজনক প্রতিষ্ঠান। এদের দাম বাড়িয়ে জনগণের ভোগান্তি বাড়ানো চলবে না।  লাভজনক প্রতিষ্ঠানের আরও লাভের জন্য বিদ্যুতের দাম না বাড়িয়ে তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একের পর এক প্রকল্প হাতে নিচ্ছে। বিপুল অর্থ ব্যয় হচ্ছে। এই প্রকল্পের দায় কেন জনগণ নেবে।

 

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম