দুপুর ২টা থেকে গ্যাস থাকবে না রামপুরা, বনশ্রী এলাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২০, ১০:২৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১১:১৮

গ্যাস পাইপলাইন মেরামতের কাজের জন্য বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর রামপুরা, বনশ্রীসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিকেজ সমস্যা সমাধানের লক্ষ্যে পশ্চিম রামপুরার মোল্লা টাওয়ার থেকে উলন রোড এলাকায় পাইপলাইন স্থানান্তর বা পুনর্বাসনের কাজ করা হবে। নতুন পাইপলাইনের সঙ্গে বর্তমানে যে পাইপলাইন আছে তা টাই-ইন অর্থাৎ যুক্ত করা হবে। এ কারণে বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার ঘণ্টা পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও এর আশেপাশের এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক ও ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

/এসএনএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক