পাঁচ বছরের মধ্যে সারাদেশে বিদ্যুতের তার মাটির নিচে যাবে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৬

চুক্তি সই অনুষ্ঠানে নসরুল হামিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশের বৈদ্যুতিক তার মাটির নিচে নিয়ে যাওয়া হবে। শুরুতেই দেশের চারটি অঞ্চল সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকাসহ আশেপাশের এলাকায় এ কাজ করা হবে। পরে ওজোপাডিকো ও নেসকোর অধীনের এলাকাগুলোয় এ উদ্যোগ নেওয়া হবে। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি মানসম্মত বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করছি আমরা।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনে চুক্তি সই অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “ঢাকা শহরে বিদ্যুতের তারের জন্য গাছের ডাল কেটে দেওয়া হচ্ছে। ‘প্রধানমন্ত্রী বলেছেন, এটা করা যাবে না। এতে পরিবেশের ক্ষতি হয়। বিদ্যুতের তার আন্ডারগ্রাউন্ডে নিতে হবে।’ প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার তিন বছর পর আমরা কাজ শুরু করতে যাচ্ছি। শুধু বিদ্যুতের তার নয়, কিছু সাবস্টেশনও মাটির নিচে নেওয়া হবে।”

তিনি বলেন, ‘আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং ব্যয়বহুল। কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের যে বিদ্যুতের চাহিদা হবে, তাতে মাটির ওপরের ওই তার দিয়ে সেটা সরবরাহ করা সম্ভব হবে না। আন্ডারগ্রাউন্ড করলেই হবে না, উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাস্তা যতটা সম্ভব কম খুঁড়ে তার মাটির নিচে নিতে হবে।’

বুধবার পিডিবি তাদের অধীন চারটি বড় শহরে মাটির নিচে বিদ্যুতের তার নেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ে অস্ট্রেলিয়ার কোম্পানি এনার্জিট্রোন এবং আর অ্যান্ড ডি কে আই এস গ্রুপকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। কোম্পানিটি সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহে আন্ডারগ্রাউন্ড ক্যাবল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সিস্টেম স্থাপন কাজের সম্ভাব্যতা যাচাই, প্রাক্কলন, ডিজাইন এবং প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজে পরামর্শ দেবে।

বিদ্যুৎ ভবনের মুক্তি হলে এই বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে কোম্পানি দু’টি একটি চুক্তি সই করে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৩০ লাখ টাকা। ১ বছর সময় বেঁধে দেওয়া হয়েছে। এক বছরের মধ্যে এনার্জিট্রোন তাদের কাজ শেষ করবে। চুক্তিতে  পিডিবি’র পক্ষে কোম্পানি সচিব সাইফুল ইসলাম আজাদ এবং এনার্জিট্রোনের পক্ষে প্রধান প্রকৌশলী খন্দকার ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ বলেন, ‘আমরা শুধু শতভাগ বিদ্যুৎ দিচ্ছি না, বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও উন্নত করার চেষ্টা করছি। এক বছরের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো বলে আশা করছি।’

/এসএনএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের