ইমরান খানের স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ পাকিস্তানের আদালতের

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৪, ১৪:২৪আপডেট : ০৮ মে ২০২৪, ১৪:২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। বুধবার (৮ মে) তাকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তার আইনজীবী বলেছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে বুশরা বিবিকে গৃহবন্দি করার পরিবর্তে কারাবাসে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে জানুয়ারিতে দোষী সাব্যস্ত হয়েছিলেন এই দম্পতি। এর পর থেকেই ইসলামাবাদে ইমরানের বাসভবনে গৃহবন্দি রয়েছেন বুশরা বিবি।

সামাজিক যোগযোগমাধ্যমে করা একটি পোস্টে তার আইনজীবী নাঈম পাঞ্জুথা জানিয়েছেন, গৃহবন্দীত্বকে চ্যালেঞ্জ করেছিলেন বুশরা বিবি। কারাগারে স্থানান্তর করার বিষয়ে আইনজীবীদের মাধ্যমে ইসলামাবাদ হাইকোর্টে একটি আপিল দায়ের করেছিলেন তিনি।

এক বিবৃতিতে ইমরানের দল পিটিআই জানিয়েছে, বুশরা বিবির এই আপিল মঞ্জুর করেছেন আদালত। কর্তৃপক্ষকে তাকে রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের আদিয়ালা কারাগারে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। সেখানেই ১৪ বছরের সাজা ভোগ করছেন বুশরা বিবির স্বামী ৭০ বছর বয়সী ইমরান খান।

দলটি বলেছে, সাব জেল ঘোষণা করা ওই বাড়িতে তাকে দূষিত খাবার পরিবেশন করার অভিযোগ করেছিলেন বুশরা বিবি।

তবে তার এই অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

/এএকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী