জ্বালানি খাতের অর্জনের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২০, ০০:১২আপডেট : ০৬ মার্চ ২০২০, ০০:১৬

জ্বালানি খাতের অর্জনের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অর্জনের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে। সম্মিলিত উদ্যোগেই আমরা দেশকে এগিয়ে নেবো। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ‘ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স (এফইআরবি)’- এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের পাশাপাশি জ্বালানি বিটের সাংবাদিকদের প্রশিক্ষণ ও আন্তর্জাতিক কর্মশালায় বা সেমিনারে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত। বিভিন্ন অবকাঠামো বা খনিগুলো সরেজমিনে দেখে অনুসন্ধানী প্রতিবেদন এইখাতের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্ভাবনা অনুসন্ধানে সাংবাদিকদের আরও অবদান রাখার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এফইআরবি’র চেয়ারম্যান অরুণ কর্মকারের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মুজাহিরুল হক রুমেন, নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীর, পরিচালক (উন্নয়ন ও অর্থ) লুৎফর রহমান কাকন, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) মাহফুজ মিশু, পরিচালক (ডাটা ব্যাংক) শাহেদ সিদ্দিকী, পরিচালক (বিনোদন ও কল্যাণ) সেরাজুল ইসলাম সিরাজ, সদস্য মোল্লাহ আমজাদ হোসেন, সদরুল হাসান, শাহনাজ বেগম ও রশিদ মামুন।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি