নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ এপ্রিল ২০২১, ০৮:৪৫আপডেট : ১০ এপ্রিল ২০২১, ০৮:৪৫

আজ শনিবার (১০ এপ্রিল) ভোর ৬টা থেকে রবিবার (১১ এপ্রিল) রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ ও এর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। তিতাস গ্যাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএ) আজ ১০ হতে ১১ এপ্রিল রাত ১০টা পর্যন্ত বাগরাবাদ সিদ্দিরগঞ্জ গ্যাস লাইনে পিগিং কার্যক্রম করবে। এ জন্য নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সোনারগাঁও, গজারিয়া ও মেঘনাঘাট এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। 

প্রসঙ্গত, এর আগে গত ৬ এপ্রিল সকাল ১০টার দিকে সিদ্দিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ পায় তিতাস। তাই জরুরিভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কোনোরকম পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জবাসী। পরে বেলা ৫টা নাগাদ গ্যাস সরবরাহ শুরু হলেও পুরো পরিস্থিতি স্বাভাবিক হয় ওই দিন রাত ৯টার পরে। 

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী