বাসাবাড়িতে গ্যাস দুর্ঘটনা রোধে তিতাসের সতর্কতামূলক নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ২২:৪৪আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:৪৪

সাম্প্রতিক সময়ে গ্যাস দুর্ঘটনা বেড়ে যাওয়ায় গ্রাহকদের উদ্দেশে করণীয় বিষয়ে সতর্কতামূলক নোটিশ জারি করেছে তিতাস গ্যাস কোম্পানি।

রবিবার (২৫ এপ্রিল) জারি করা এই নোটিশে বলা হয়, ‘বাসাবাড়িতে গ্যাস দুর্ঘটনা রোধে রান্নাঘরে সার্বক্ষণিক বায়ু প্রবাহের ব্যবস্থা রাখতে হবে। রান্নাঘরের দরজা জানালা খোলার ১০-১৫ মিনিট পর চুলা জ্বালান এবং বৈদ্যুতিক সুইচ অন করুন। গ্যাসের গন্ধ পেলে চুলা জ্বালাবেন না। বৈদ্যুতিক সুইচ অন করবেন না। রান্নাশেষে চুলা বন্ধ রাখুন এবং নিয়মিত গ্যাস লাইন ও চুলার লিকেজ পরীক্ষা করুন।’

এছাড়া প্রয়োজনে কল সেন্টারের ১৬৪১৬ নম্বরে  কল করত বলেছে তিতাস।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৩ এপ্রিল) নারায়ণগঞ্জের ফতুল্লায়  গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফতুল্লার তল্লা জামাই বাজার এলাকার তিন তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে রান্না ঘরের গ্যাসের লিকেজ থেকে গ্যাস জমাট বেঁধে বিস্ফোরণ হয়। এই দুর্ঘটনায় ১১ জন দগ্ধ হয়েছেন। এর আগে গত বছরের ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের একটি মসজিদে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় মারা যান ২৭ জন।

এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার এই ঘটনায় তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশন-অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম খানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক অফিসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব ও ব্যবস্থাপক প্রকৌশলী বোরহান উদ্দিন। এর আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা বেগমকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের