নির্ধারিত সময়ের আগেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
২৯ এপ্রিল ২০২১, ১৫:৫৯আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৫:৫৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ের আগেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। এডিপি বা আরএডিপি বাস্তবায়নের শতভাগ অর্জন যেন কাঙ্ক্ষিতভাবেই হয়, সেই চেষ্টা থাকতে হবে।’

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনলাইনে বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পগুলোর জুলাই, ২০২০ থেকে মার্চ, ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন তিনি।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যদের সঙ্গে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর চেয়ারম্যান মে. জে. মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এবং বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের দফতার প্রধানরা বক্তব্য রাখেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ বিভাগের কাজের প্রচার বাড়াতে হবে। সোস্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া (রেসপন্স) নেই বললেই চলে। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এডিপি বাস্তবায়নের অগ্রগতি এখন পর্যন্ত ভালোই বলা চলে।’

২০২০-২১ অর্থবছরে বিদ্যুৎ বিভাগ ৯৮টি প্রকল্প বাস্তাবায়ন করছে, যার মধ্যে বিনিয়োগ প্রকল্প ৮২টি, টি.এ. প্রকল্প ১০টি এবং নিজস্ব অর্থায়নের ৬টি প্রকল্প রয়েছে। এডিপিতে বরাদ্দ ছিল ২৪ হাজার ৭৬৮ দশমিক ২২ কোটি টাকা। মার্চ, ২০২১ পর্যন্ত ব্যয় হয়েছে ১৩ হাজার ৫০৩ দশমিক ৩৮ কোটি টাকা। আর্থিক অগ্রগতি ৫৪ দশমিক ৭০ ভাগ ও ভৌত অগ্রগতি ৬১ দশমিক ৯৭ ভাগ হয়েছে। জাতীয় অগ্রগতি ৪১ দশমিক ৯২ ভাগ।

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের