আবহাওয়ার উন্নতিতে ফের এলএনজি সরবরাহ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ২০:১১আপডেট : ১৪ জুন ২০২১, ২০:২২

সাগরে প্রতিকূল আবহাওয়ায় বিঘ্নিত হওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ফের শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পাইপলাইনে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হওয়া গ্যাস সরবরাহের ঘাটতি কমে এসেছে।

এর আগে গতকাল রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিনদিন অর্থাৎ ১৬ জুন পর্যন্ত সাগরে বৈরী আবহাওয়া কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার ফলে গ্যাস সরবরাহে বিঘ্ন বা স্বল্পচাপ বিরাজ করবে। এই অবস্থায় এলএনজি কম আসায় গ্যাস ঘাটতিতে পড়েছিল দেশের বিভিন্ন অঞ্চল। আবাসিক আর বিদ্যুতে অগ্রাধিকার দেওয়া হলেও সিএনজি, শিল্প, সার ও বাণিজ্যিকের গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছিল। বিদ্যুৎ সংকট সামাল দিতে তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ ক্ষমতায় চালানো হচ্ছে।

সোমবার (১৪ জুন) রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, আবহাওয়ার উন্নতি হওয়ায় বিকেল ৪টা থেকে জাহাজ থেকে এলএনজি নামানো শুরু হয়েছে। পাইপলাইনে আমরা এখন ৭০০ মিলিয়ন এলএনজি দিচ্ছি। ফলে গ্যাসের ঘাটতি ধীরে ধীরে কমে আসবে।

প্রসঙ্গত, এলএনজি বড় বড় জাহাজে করে বিদেশ থেকে আমদানি করা হয়। এরপর সেই এলএনজিকে এফএসআরইউ-র (ভাসমান টার্মিনাল) মাধ্যমে গ্যাসে রূপান্তর করে পাইপলাইনে সরবরাহ করা হয়। গতকাল থেকে সাগর উত্তাল থাকায় বড় জাহাজ থেকে এলএনজি খালাস করা যাচ্ছিলো না। সঙ্গত কারণে এফএসআরইউ-র ভেতরে যে পরিমাণ গ্যাস ছিল তা গ্রিডে সরবরাহ করা হচ্ছিলো।

সোমবার দুপুরে পেট্রোবাংলার ওয়েবসাইটে দেখা যায়, এলএনজি থেকে ৪৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে দেওয়া হচ্ছে। যা গতকাল ছিল ৬৩১ মিলিয়ন ঘনফুট। এর আগে গত ৯ জুন ৮১২ মিলিয়ন ঘনফুট এলএনজি পাইপলাইনে দেওয়া হয়। খালাস না হওয়ায় এই সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছিলো।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো নুরুল্লাহ বলেন, অন্য বিতরণ কোম্পানিগুলোর তুলনায় আমাদের গ্রাহক বেশি। স্বাভাবিক সময়ে এক হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেতাম, এখন পাচ্ছি এক হাজার ৪৫০-এর মতো। আবাসিক আর বিদ্যুৎকে অগ্রাধিকার দিয়ে আমরা এখন গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

এদিকে বাখরাবাদ গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার বলেন, আমাদের চাহিদা ৪০৬ মিলিয়ন ঘনফুটের মতো, স্বাভাবিক সময়ে পাই ৩২০-৩৪০ মিলিয়ন ঘনফুটের মধ্যে। এখন খুব বেশি কমেনি। তাও আমরা সার কারখানাগুলোতে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস কমিয়ে বিদ্যুৎ স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের