এলপিজির দাম পুনর্নির্ধারণে অনুষ্ঠেয় গণশুনানি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২১, ২০:২৩আপডেট : ০২ জুলাই ২০২১, ২১:০২

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম পুনর্নির্ধারণের জন্য ডাকা গণশুনানি আপাতত হচ্ছে না। করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউনের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

শুক্রবার (২ জুলাই) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কমিশন।

কমিশনের সচিব রুবিনা ফেরদৌসীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনাভাইরাসজনিত রোগ রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ ১ থেকে ৭ জুলাই সাবিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। এই সময় সব ধরনের অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ৭ জুলাই রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল হলে অনুষ্ঠেয় এলপিজির মূল্য পুনর্নির্ধারণের গণশুনানি স্থগিত করা হয়েছে। শুনানির পরবর্তী স্থান, তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত, হাইকোর্টের আদেশে গত ১০ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণের জন্য গণশুনানি করে কমিশন। এরপর গত ১২ এপ্রিল প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। পরে প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছিল বিইআরসি। গত ৩০ জুন সবশেষ দাম ঘোষণা করে তারা।

কিন্তু এলপিজি ব্যবসায়ীরা শুরু থেকেই ঘোষিত মূল্যের বিরোধিতা করে আসছিলেন। এমনকি বিইআরসি নির্ধারিত মূল্য কার্যকর করেননি তারা।

এদিকে এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-লোয়াব সংবাদ সম্মেলন করে জানায়, কমিশন যে দাম নির্ধারণ করেছে, তার সঙ্গে পরিবহন ব্যয়সহ অন্য যে চার্জগুলো ধরেছে, তা অনেক কম। লোয়াব মজুতকরণ, বোতলজাতকরণ, ডিলার ও খুচরা পর্যায়ের মাশুলেও পরিবর্তন চায়।

এ অবস্থায় গত মাসে কমিশনের লাইসেন্সধারী ২৮টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি এলপিজির  মূল্য পুনর্নির্ধারণের জন্য চিঠি দেয় বিইআরসিকে।

এরপরই কমিশন তিন মাসের মাথায় এসে আবারও আগামী ৭ জুলাই গণশুনানির তারিখ ঘোষণা করেছিল।

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জুনে কমলো এলপিজির দাম 
তেল-গ্যাসের পর বাড়ছে বিদ্যুতের দাম, শঙ্কায় ভোক্তারা
মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের