গ্যাস দুর্ঘটনায় আহত-নিহতদের সহায়তা দিতে তহবিল গঠনের পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২১, ২১:৫৬আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৫৬

রাজধানীতে গ্যাস ও বিদ্যুৎ জনিত অগ্নিকান্ডসহ নানা ধরনের দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। নাগরিক সচেতনতার পাশাপাশি সকল সেবা সংস্থাকে এগুলো প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে গ্যাস সুর্ঘটনায় মৃত ও আহত ব্যাক্তিদের আর্থিক সহায়তা দেয়ার জন্য বিইআরসি একটি তহবিল গঠন করতে পারে।

আজ শনিবার (৪ জুলাই) পাক্ষিক ম্যাগাজিন এনার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত ‘মগবাজার দুর্ঘটনা: নাগরিক নিরাপত্তা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা’ র্শীষক ইপি টকস এ বক্তারা এসব কথা বলেন। প্রতিটি দুর্ঘটনার কারণে প্রকাশ করারও পরামর্শ দেন। একইসাথে বক্তারা মগবাজারের দুঘটনার জন্য মিথেন গ্যাসকে দায়ী করে প্রতিটি দুর্ঘটনার কারণ প্রকাশ করারও পরামর্শ দেন।

বুয়েটের সাবেক শিক্ষক প্রফেসর নূরুল ইসলাম বলেন, মিথেন কিংবা প্রপেন বিউটেন সকল গ্যাস কোনও বদ্ধ স্থানে জমে গেলে তার বিধ্বংসী ক্ষমতা অনেক। ফলে সচেতন থেকে এটা বন্ধে ব্যবস্থা নেওয়ার কোনও বিকল্প নেই। তিনি গ্যাস দুর্ঘটনায় মৃত ও আহত ব্যাক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিইআরসিকে একটি তহবিল গঠনের পরামর্শ দিয়ে বলেন, প্রতি ইউনিট গ্যাস থেকে এই তহবিলের জন্য ১ পয়সা করে কেটে রাখা উচিত। আর তিনি প্রতিটি দুর্ঘটনার কারণে প্রকাশ করারও পরামর্শ দেন।

পেট্রোবাংলা ও বিপিসির সাবেক চেয়ারম্যান মুকতাদির আলী বলেন, বিপুল গ্রাহকের বিপরীতে তিতাসের জরুরি রেসপন্স দলের সক্ষমতা সীমিত। ফলে দুর্ঘটনা এড়াতে ভোক্তার যেকোনও অভিযোগ জরুরিভাবে মোকাবেলা করার জন্য প্রশিক্ষিত, প্রযুক্তি সমৃদ্ধ পর্যাপ্ত জনবল দিয়ে জরুরি রেসপন্স দল গঠন করা উচিত।

জ্বালানি বিশেষজ্ঞ আবদুস সালেক বলেন, মগবাজারে বিস্ফোরণের জন্য মিথেন গ্যাসই দায়ী। কারণ মিথেন গ্যাসের ঘনত্ব বাতাসের থেকে কম। এজন্য এর বিস্ফোরণ হয় অনেক মারাত্মক। মিথেন গ্যাস ধীরে ধীরে জমাট বাধার পর সেখানে সামান্য স্পার্কেই অনেক বড় বিস্ফোরণ হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাবেক মহাপরিচালক ও ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান (অবসরপ্রাপ্ত) বলেন, সেবা প্রতিষ্ঠান যাতে যথাযথভাবে কাজ করে তার মনিটরিং ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। নইলে ঢাকা ধীরে ধীরে ঘুমন্ত আগ্নেয়গিরি হয়ে ওঠবে। আর যে কোনও দুর্যোগের সময় গ্যাস সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার প্রযুক্তি প্রচলনের পরামর্শ দেন।

স্থপতি ইকবাল হাবিব বলন, এইসব দুঘটনা রোধে কমপ্লায়েন্স কমিশন গঠন করা দরকার। এই কমিশনের কাজ হবে নাগরিদের সুরক্ষায় সকলের দায়বদ্ধতা নিশ্চিত করা।

ম্যাগাজিনের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খনি ও পরিবেশ বিশেষজ্ঞ ড. মুশফিকুর রহমান, বুয়েটের সহযোগী অধ্যাপক ড. ইয়াসির আরাফাত খান,  ফোরাম ফর এনার্জি রিপোর্টাস বাংলাদেশের (এফইআরবি) চেয়ারম্যান অরুণ কর্মকার এবং বসুন্ধরা এলপি গ্যাস এর হেড অব সেলস জাকারিয়া জালাল।

 

/এসএনএস/এফএএন/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম