বিদ্যুৎ বিভাগের সাইবার সিকিউরিটি জোরদার করা প্রয়োজন: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২১, ১৮:২০আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৮:২৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ বিভাগের ডিজিটাল কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় সাইবার সিকিউরিটি জোরদার করা সময়ের দাবি। সেবা সহজীকরণ কার্যক্রম অব্যাহত রাখা আবশ্যক। কাজ করার সময় নিরাপত্তা গেজেট ব্যবহার করা বাধ্যতামূলক।

আজ বুধবার (৭ জুলাই) অনলাইনে বিদ্যুৎ খাতে বাস্তবায়নাধীন সমন্বিত ইআরপি (ইন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং) বিষয়ক টিওটি (ট্রেইনার অফ ট্রেইনার) প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, টেকভিশন লিমিটেডের উপদেষ্টা রহমত উল্লাহ মো. দস্তগীর সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সকল কার্যক্রমই ডিজিটালি হওয়া উচিৎ। পেপারলেস অফিস করার উদ্যোগ হিসাবে ইআরপি (ইন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং) বাস্তবায়ন করা অপরিহার্য। বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দপ্তরগুলো প্রাথমিকভাবে চারটি মডিউল বাস্তবায়ন করলেও পর্যাক্রমে সম্ভাব্য সকল কাজই ইআরপি-এর আওতায় আসবে।

অনুষ্ঠানে জানানো হয়,  হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম, প্রোকিউরমেন্ট সিস্টেম ও একাউন্টস এবং ফিনান্স সিস্টেম-এই চারটি মডিউল বিদ্যুৎ বিভাগে প্রাথমিকভাবে বাস্তবায়িত হচ্ছে। মডিউলগুলোর প্রায় সকল তথ্যই ইতোমধ্যে লাইভে এসেছে। চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্তভাবে লাইভে দেখা যাবে। টেকভিশন, মাইক্রোসফট, টেকনোহেভেন ও সিএসএল‑ এই চারটি প্রতিষ্ঠান যৌথভাবে পরামর্শক হিসাবে কাজ করছে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম