উন্নত বিদ্যুৎ সেবা পাওয়া গ্রাহকের অধিকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১৬:৫৬আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৬:৫৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উন্নত বিদ্যুৎ সেবা পাওয়া গ্রাহকদের অধিকার। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) গ্রাহক সংখ্যা ৩ কোটি ১৮ লাখ। পরিকল্পনা মাফিক গ্রাহকদের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দিতে হবে। গ্রাহক সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এ লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উদ্যোগে জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন বিবেচনা করেই বঙ্গবন্ধু সংবিধানে গ্রামাঞ্চলে বিদ্যুতায়নের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। গ্রাম ও শহরের বৈষম্য দূর করাই ছিল এর মুখ্য উদ্দেশ্য। 

প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আমার গ্রাম-আমার শহর’ প্রতিশ্রুতি দিয়েছেন-যা বাস্তবায়নের নেপথ্যে আগ্রণী ভূমিকা রাখবে বিদ্যুৎ-তথা পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যোগ করেন প্রতিমন্ত্রী।

এসময় তিনি উন্নত প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব দিয়ে বলেন, বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহারে গ্রাহকদের উদ্বুদ্ধ করতেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অবদান রাখতে হবে। 

বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, মানসম্মত বিদ্যুৎ দেওয়াও আমাদের লক্ষ্য। দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিক বিশ্বের পর্যায়ে উন্নত করাই আমাদের লক্ষ্য। 

পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, আগস্ট মাস শুধু শোকের মাস নয়, শক্তির মাস। এখন আমাদের আর কাঁদার দিন নেই। আমরা এখন শোককে শক্তিতে পরিণত করেছি।

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল পল্লী অঞ্চলকে বিদ্যুতায়ন করা উল্লেখ করে তিনি বলেন, নিপীড়িত, শ্রমিক-কৃষকের মুখে হাসি ফোঁটানোই ওনার লক্ষ্য ছিল। এই লক্ষ্যকেই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সবাইকে সজাগ থেকে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে তার কন্যার নেতৃত্বে আমরা পূরণ করছি। শতভাগ বিদ্যুতায়নে কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) আমজাদ হোসেনসহ আরইবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের