সঞ্চালনব্যবস্থা আধুনিক ও সমন্বিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ১৮:২৭আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮:৩৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সঞ্চালনব্যবস্থা আধুনিক ও সমন্বিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, কয়লাভিত্তিক বিদ্যুৎ, পরমাণু বিদ্যুৎ, তেলের বিদ্যুৎ বা গ্যাসের বিদ্যুৎ প্রবাহের জন্য সঞ্চালনে অটোমেটিক ফ্রিকোয়েন্সি কন্ট্রোল থাকা অপরিহার্য।

আজ শনিবার (২২ অক্টোবর) ঢাকার একটি হোটেলে ‘সঞ্চালন পরিকল্পনা ও পিজিসিবি’র জন্য প্রকল্প সমীক্ষা’ শীর্ষক চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নূরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্ল্যানিং কমিশনের সদস্য শরীফা খান ও পাওয়ার গ্রিড কোম্পানি ইন্ডিয়া লিমিটেডের পরিচালক অভয় চৌধুরী বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমাদের ফুয়েল মিক্সে নতুন নতুন সংযোজন আসছে। নবায়নযোগ্য জ্বালানি ও ক্লিন এনার্জির অংশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেশী দেশ হতে ক্লিন এনার্জি আমদানি করার উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী এ সময় বলেন, সমন্বিত মাস্টার প্ল্যানে নবায়নযোগ্য জ্বালানি ও তার সঞ্চালনব্যবস্থা সন্নিবেশন ঘটবে। ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি হতে ৪০ ভাগ বিদ্যুৎ নেওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের চ্যালেঞ্জ হলো সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। সঞ্চালন ও বিতরণব্যবস্থা আধুনিক করার প্রক্রিয়া চলমান রয়েছে। বিতরণব্যবস্থার উন্নয়নে নানাবিধ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের