‘নো পাওয়ার নো পেমেন্ট’ নীতিতে চলবে রেন্টাল বিদ্যুৎ: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ১৮:৩৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:১৫

“রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলো ‘নো পাওয়ার নো পেমেন্ট’ নীতিতে চলবে। এ মুহূর্তে তারা আরও দুই-এক বা পাঁচ বছর অপারেট করবে। সেজন্য অতিরিক্ত চার্জ দিতে হবে না। যখন তাদের কাছ থেকে ইলেকট্রিসিটি নেবো শুধু তখন ওই বিদ্যুতের চার্জ দিতে হবে। এখানে লোকসান করার সুযোগ রাখিনি”—এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৯ ডিসেম্বর) অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমাদের অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করতে হবে। এরইমধ্যে সরকার জলবায়ুর পরিবর্তনের প্রভাব থেকে দেশকে রক্ষার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক মহলের সঙ্গে যুক্ত থেকে আমাদের কিছু পাওয়ার প্ল্যান্ট পাইপলাইনে ছিল। সেগুলোকে এখন আর অনুমোদন দিচ্ছি না। পাইপলাইনে থাকা আটটি প্ল্যান্টের অনুমোদন বাতিল করা হয়েছে। তাই আরও পাওয়ার প্ল্যান্ট করতে হবে।’

অর্থমন্ত্রী জানান, নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর কোনও প্রস্তাব এখনও মন্ত্রণালয়ে আসেনি। মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। সেটি বাড়ানোর জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

/এসআই/এফএ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী