অন্যায় করে পার পাওয়া যায়, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে: ড. সালেহউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৪, ২২:৫০আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ২২:৫০

অর্থ, বাণিজ্য ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্যায় করে পার পাওয়া যায়, এমন সংস্কৃতি থেকে বের হতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি না থাকলে সুশাসন নিশ্চিত করা যাবে না।

শনিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) উদ্যোগে আয়োজিত ‘১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স’ ২০২৩ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা কিছুদিনের জন্য এসেছি। একটা মেসেজ দিয়ে যেতে চাই যে অন্যায় করে পার পাওয়া যাবে না। ব্যক্তিগত বা সরকারি অর্থ—যেটাই হোক অপচয় করা ঠিক না। আমরা অর্থের অপচয় করতে চাই না। অনেকে অনেক অর্থের অপচয় করেছেন। জবাবদিহির বাইরে থেকেছেন। আমরা এ অবস্থা থেকে বের হতে চাই।

অর্থের অপচয় ও দুর্নীতি খোঁজ পাওয়া যায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রতিটি কোম্পানির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি থাকলে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ে। বিদেশি বিনিয়োগকারীরা জানতে চায় তোমাদের দেশে বিনিয়োগ পরিবেশ কেমন? আমরা তাদের আশ্বস্ত করতে চাই। বাংলাদেশের সম্ভাবনা প্রচুর রয়েছে।

করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধনের পাশাপাশি সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ৪১টি বেসরকারি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। অনুষ্ঠানে এসব কোম্পানিকে ১৪ ক্যাটাগরি বা শ্রেণিতে পুরস্কৃত করা হয়।

পরে প্রধান অতিথি পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইসিএসবির সিনিয়র সভাপতি নুরুল আমিন ও সহসভাপতি মুশফিকুর রহমান প্রমুখ।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান