যে কারণে ব্যর্থ হলো বিপিসির ‘মডেল ফিলিং স্টেশন’ প্রকল্প

সঞ্চিতা সীতু
০২ এপ্রিল ২০২২, ২২:০২আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২২:০২

এক বছরের চেষ্টায় মাত্র দুটি মডেল পেট্রোল পাম্প নির্মাণ করতে পেরেছে পেট্রোলিয়াম করপোরেশন অব বাংলাদেশ (বিপিসি)। শুরুতে তিনটি মডেল পাম্প নির্মাণের পরিকল্পনা নিয়ে এগুলেও ঢাকা বিভাগের একটি পাম্পের কোনও অগ্রগতি না থাকায় সেটা বাতিল হয়েছে। এছাড়া দেশের আর কেউ মডেল পাম্প নির্মাণে আগ্রহ দেখায়নি। এ কারণে ব্যর্থই বলা যায় বিপিসির এই উদ্যোগকে।

মুজিববর্ষ উপলক্ষে প্রত্যেকটি সরকারি সংস্থা বিশেষ কার্যক্রম হাতে নিয়েছিল। বিপিসি নিয়েছিল দেশের পেট্রোল পাম্পগুলোকে মডেল পাম্পে রূপান্তরের উদ্যোগ। কিন্তু বেশিরভাগ উদ্যোক্তা নিজেদের পাম্পকে মডেলে রূপান্তরের আগ্রহ দেখাননি।

বিপুল বিনিয়োগ এবং জমি না থাকাতেই মূলত এই প্রকল্প ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উন্নত বিশ্বের গ্যাস স্টেশনের আদলে গড়ে তোলার কথা ছিল মডেল পেট্রোল পাম্পগুলোকে। যেখানে গ্রাহকদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকবে। থাকবে উন্নত বিশ্রামাগার, শৌচাগার, ক্যান্টিন ও ওষুধের দোকান।

খোঁজ নিয়ে জানা গেছে, এখনকার বেশিরভাগ পাম্পগুলোর অবস্থাই নাজুক। শৌচাগার থাকলেও সেগুলো এতই নোংরা থাকে যে ঢোকা দায়। বিশ্রাম নেওয়ার জায়গাও নেই।

পশ্চিমা দেশগুলোর পেট্রোল পাম্পে যাত্রীদের জন্য যথেষ্ট সুযোগ-সুবিধা থাকে। সেখানে শুধু জ্বালানি সংগ্রহ নয়, যাত্রাপথে জরুরি অন্য প্রয়োজনও মেটানো যায়। তবে বাড়তি খরচ করে গ্রাহকসেবার মান বাড়াতে নারাজ দেশের তেল বিপণনকারীরা।

জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, এখন জ্বালানি তেল ব্যবহার হলেও ভবিষ্যতে সরকার চাইছে ইলেকট্রিক গাড়ি বাজারে ছাড়তে। এতে তেলের ওপর চাপ কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

তিনি আরও জানান, একটি গাড়ি চার্জ করতে অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট লাগবে। মার্কিন গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান টেসলা ইতোমধ্যে তাদের চার্জিং স্টেশনগুলোতে বার্গারের দোকান খুলেছে— মানুষ গাড়ি চার্জের অবসরে যেন সময় কাটাতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, আমরা যদি ইলেকট্রিক গাড়ির কথা চিন্তা করি সেক্ষেত্রে চার্জিং স্টেশনগুলো আগে তৈরি করতে হবে। মডেল পেট্রোল পাম্পগুলো নির্মাণ করা গেলে সেটার একপাশে চার্জিং স্টেশন বসিয়ে দিলেই হতো।

বিপিসি বলছে, সিলেটের পদ্মা অয়েল কোম্পানির হাজি মসহুদ আলী ফিলিং স্টেশন এবং চট্টগ্রামের মিরসরাইয়ে ফারদিন অটোগ্যাস এন্ড মডেল ফিলিং স্টেশন দুটি মডেল পেট্রোলপাম্প হিসেবে গড়ে উঠেছে।

ইতোমধ্যে জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিবের (উন্নয়ন) নেতৃত্বে একটি কমিটি পাম্প দুটি পরিদর্শনও করেছে।

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব প্রকল্প উদ্বোধন করবেন সেই তালিকাতেও এই দুটি পাম্প অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।

মুন্সীগঞ্জের মেসার্স শিনজি মডেল ফিলিং স্টেশন এবং অটোগ্যাস স্টেশনটিও মডেল স্টেশনে রূপান্তরের জন্য অন্তর্ভুক্ত করার কথা ছিল। কাজে অগ্রগতি না থাকায় তালিকা থেকে ওটাকে বাদ দেওয়া হয়েছে।

/এফএ/
সম্পর্কিত
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
আমাদের কাছ থেকে কীভাবে বিদ্যুৎ কিনবে সরকার
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত