জুলাই আন্দোলনের পরিস্থিতি তৈরি করে গণতন্ত্রকামী মানুষ: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৯:১৫আপডেট : ১৪ মে ২০২৫, ১৯:৪৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। তবে শিক্ষার্থীদের এ আন্দোলনের পরিস্থিতি তৈরি করেছিল গণতন্ত্রকামী মানুষ। তাই এর স্প্রিট ধরে রাখতে হবে।

বুধবার (১৪ মে) বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মহানগরী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হাজী শাহাবুদ্দিন বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, নতুন প্রজন্ম আগামীতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। তাই সবাইকে দায়িত্ব গ্রহণে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। না হলে সঠিক দায়িত্ব পালন করা সম্ভব হবে না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরতে হলে লেখাপড়া করে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে সময়কে মূল্য দিয়ে মনোনিবেশ করতে হবে পড়াশুনায়। সাহস করে সত্যি কথা বলতে হবে। জনগণ যাদের দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে।

মহানগরী সাংস্কৃতিক ফোরামের সিনিয়র সহসভাপতি নূর মোহাম্মদ আব্দুল মুকিত টিংকুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।

বিশেষ অতিথি অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক খন্দকার রুহুল, জাতীয়তাবাদী মহিলা দলের সহ-আয়োজক নাজমুন নাহার বেবী প্রমুখ।

/এমকে/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি