রূপপুর বিদ্যুৎকেন্দ্র: আউটার কন্টেইনমেন্ট ডোম স্থাপন অক্টোবরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২২, ১৪:০৭আপডেট : ১৬ মে ২০২২, ১৪:০৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আউটার কন্টেইনমেন্ট ডোমের প্রাথমিক সংযোজন কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী অক্টোবরের মধ্যে ডোম স্থাপন করা সম্ভব হবে।

ডোমের সংযোজন এবং স্থাপনের দায়িত্ব পালন করছে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকারী রুশ প্রতিষ্ঠান রাশিয়ার পারমাণবিক শক্তি কর্তৃপক্ষের (রোসাটম) প্রকৌশল শাখার অঙ্গপ্রতিষ্ঠান ট্রেস্ট রোসেম। আজ সোমবার (১৬ মে) রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এ প্রসঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি জানান, ‘বিদ্যুৎ ইউনিট নির্মাণে আউটার কন্টেইনমেন্ট ডোম স্থাপন সিভিল ওয়ার্কের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত হয়। এরপর স্বয়ংক্রিয় (প্যাসিভ) তাপ অপসারণ ব্যবস্থার কাঠামো ও যন্ত্রপাতি স্থাপন করা সম্ভব হয়ে থাকে, যা ফিজিক্যাল স্টার্ট-আপের জন্য গুরুত্বপূর্ণ।’

আউটার কন্টেইনমেন্ট ডোম উপর এবং নিচ দু'টি অংশ নিয়ে গঠিত; যা নির্মাণ কর্মীদের কাছে ‘হেড পিস' এবং ‘স্কার্ট' হিসেবে পরিচিত। নিচের অংশে থাকে ১২টি আলাদা সেগমেন্ট এবং কংক্রিট রি-ইনফোর্সমেন্টসহ প্রতিটির ওজন ১৮ টন। অন্যদিকে উপরের অংশটি ১৭টি সেগমেন্টে বিভক্ত। পুরো ডোমটির সংযোজন হবে মাটিতেই। উভয় অংশ ইন্সটলেশনের পর এর ওপর কংক্রিট ঢালাই সম্পন্ন করা হবে।

আউটার কন্টেইনমেন্ট ডোমের প্রস্তুতি, সংযোজন, ইন্সটলেশন এবং কংক্রিটিং এর জন্য সাধারণত প্রয়োজন হয় ১ হাজার ১৫১ দিন, যা বিদ্যুৎ ইউনিট নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘ সময়। তবে, এই সময়কাল ৫৮৪ দিনে কমিয়ে আনার জন্য রূপপুর কেন্দ্রে একটি বিশেষ আরপিএস প্রকল্পের অধীনে কাজ চলছে।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ এর ডিজাইন ও জেনারেল কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের