বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
২৩ মে ২০২২, ১৭:০২আপডেট : ২৩ মে ২০২২, ১৭:৪৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী  বলেছেন, সুনির্দিষ্ট নীতিমালার আওতায় বিদ্যুৎ খাতে  সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাহ্যিক নিরাপত্তা ও সাইবার নিরাপত্তার প্রটোকল দ্রুত করা অপরিহার্য। সাইবার নিরাপত্তা সম্পর্কে ব্যাপক সচেতনতা  বৃদ্ধি করা আবশ্যক।

সোমবার (২৩ মে)  বিদ্যুৎভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত  ‘সাইবার সিকিউরিটি ইন পাওয়ার সেক্টর পলিসি অ্যান্ড অপারেশনাল পারসপেকটিভ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে ‘ফান্ডামেন্টাল ফিচারস অব সাইবার সিকিউরিটি'  বিষয়ে কুয়েটের প্রফেসর ড. কাজী মো. রকিবুল আলম, ‘স্কোপ, নেসেসিটি অ্যান্ড পলিসি সাইবার সিকিউরিটি ইন পাওয়ার সেক্টর’ বিষয়ে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী এবং ‘সাইবার সিকিউরিটি ইন পাওয়ার সেক্টর-সাইবার থ্রেট, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং ডিফেনসিভ জিরো ট্রাস্ট আর্কিস্ট্রাকচার’ বিষয়ে মাইক্রোসফটের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা মো. মুসফিকুর রহমান প্রবন্ধ উপস্থাপন করেন।

বিপিএমআই’র রেক্টর মো. মহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বক্তব্য রাখেন।   

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সিস্টেম অটোমেশনের বিভিন্ন ডিভাইসকে অনলাইন কমিউনিকেশনের আওতায় রাখতে হয়। তাই সাইবার হুমকির সম্ভাবনাও বাড়ছে। অপ্রত্যাশিত এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমাদের সচেতন ও দক্ষতা অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা হুমকির আগাম সতর্কতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিরাপত্তা হুমকি মোকাবিলা, সেবা সুরক্ষা, তথ্য পরিকাঠামোর সুরক্ষা এবং সাইবার সাপ্লাই চেইন ঝুঁকি হ্রাস, সাইবার সিকিউরিটিতে গবেষণা ও উন্নয়নকে উৎসাহিত করা প্রয়োজন। এছাড়াও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানিকভাবে আরও কাজ করতে হবে।’

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের