‘প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জোরদার সময়ের দাবি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২২, ১৬:২৯আপডেট : ১১ জুন ২০২২, ১৬:২৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জোরদার করা বাঞ্ছনীয়। এ নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট দফতর হতে সনদ নিয়ে নিয়মিত অডিট করার ব্যবস্থা করতে হবে। সম্ভব হলে ডামি কেস স্টাডিও করা যেতে পারে।

শনিবার (১১ জুন) অনলাইনে “নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির ডাটা সেন্টার” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, জেলা প্রশাসক আব্দুল জলিল ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রাহক সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। সেবা গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আইসিটি অবকাঠামো ছাড়া স্বচ্ছতা, জবাবদিহি, শুদ্ধাচার প্রতিষ্ঠা করা দূরুহ। একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য আইটি অবকাঠামো সেবা সহজীকরণ করতে অপরিসীম অবদান রাখবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে রাজশাহী অঞ্চলে বিদ্যুতের চাহিদা তিন গুণ বেড়ে যাবে। এ জন্য এখনি প্রয়োজনীয় প্রকল্প নেওয়া দরকার। রাজশাহীতে আন্ডারগ্রাউন্ড ক্যাব স্থাপনের কাজ শুরু করতে পারলে শহরটি আরও সুন্দর ও আধুনিক হবে। এ সময় তিনি সকল বিতরণ কোম্পানির জন্য একটি ইউনিক কল সেন্টার করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি ২০১৬ সালের ১ জুন হতে দেশের উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের শহরাঞ্চলে প্রায় ১৮ লাখ গ্রাহককে ৫৫টি বিক্রয় ও বিতরণ বিভাগ/বিদ্যুৎ সরবরাহ ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছে। উন্নত গ্রাহক সেবার প্রয়োজনীয় অবকাঠামো এবং নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান নিশ্চিত করার জন্য ডাটা সেন্টার নির্মাণ করার উদ্যোগ নেয় নেসকো। ডাটা সেন্টারের আওতায় জটিল সার্ভার, অ্যাপ্লিকেশন এবং স্টোরেজ পরিষেবাগুলিকে সংযুক্ত করে চলমান পোস্ট-পেইড গ্রাহকের বিলিং, স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং সিস্টেম, রিপোর্টিং, ইআরপি ইত্যাদির ব্যবহার সহজ করবে এবং ভবিষ্যতে জিআইএস, স্ক্যাডা সিস্টেমের জন্যও এটি ব্যবহার করা হবে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম