বাংলাদেশে এলএনজি সরবরাহে আগ্রহী ইতালির ইনি এসপিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২২, ১৮:২১আপডেট : ২৩ জুন ২০২২, ১৮:২১

ইতালিয়ান রাষ্ট্রীয় সমন্বিত জ্বালানি কোম্পানি ইনি এসপিএ বাংলাদেশে এলএনজি সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে। তারা বাংলাদেশের টেকসই জ্বালানি ব্যবস্থায় অবদান রাখতে অনুসন্ধান, এলএনজি, বায়ো এবং ট্রেডিশনাল পরিশোধন কার্যকলাপ, বায়ু, জলবায়ু সংরক্ষণ, হাইড্রোজেন ও নবপ্রযুক্তি বিষয়ে কাজ করতে আগ্রহী।

বৃহস্পতিবার (২৩ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সচিবালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইনরিকো নুনজিয়াতা। এ সময় তারা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

এসময় অন্যান্যের মাঝে ইনি এসপিএ’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার অ্যানালাইসিস অ্যান্ড বিজনেস সাপোর্ট বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মারকো পিরিদদা ও এলএনজি বিজনেস ডেভলপমেনট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাওরো রিনাওদো উপস্থিত ছিলেন। 

 রাষ্ট্রদূত জ্বালানি, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে ইতালির অবস্থা তুলে ধরেন। এসময় ডিকার্বোনাইজেশন, বায়ো রিফাইনিং, নবায়নযোগ্য জ্বালানি, হাইড্রোকার্বন প্রোডাকশন, এলএনজি, বায়ু বিদ্যুৎ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। সভায় ইতালিয়ান রাষ্ট্রীয় সমন্বিত জ্বালানি কোম্পানি ইনি এসপিএ বাংলাদেশে এলএনজি সরবরাহে আগ্রহ প্রকাশ করে। তারা বাংলাদেশের টেকসই জ্বালানি ব্যবস্থায় অবদান রাখতে অনুসন্ধান, এলএনজি, বায়ো এবং ট্রেডিশনাল পরিশোধন কার্যকলাপ, বায়ু, জলবায়ু সংরক্ষণ, হাইড্রোজেন ও নবপ্রযুক্তি বিষয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রতিমন্ত্রী আলোচনাকালে বলেন, ইউরোপিয়ান কোম্পানিকে বাংলাদেশে কাজ করতে স্বাগত জানানো হবে। ইতালিয়ান কোম্পানি কীভাবে এলএনজি রফতানি করবে তার বিজনেস মডেল নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে পর্যালোচনা হওয়া প্রয়োজন। হাইড্রোজেন ফুয়েল ও গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা যেতে পারে। একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের আওতায় কর্মকর্তা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় করতে পারলে উভয় দেশ উপকৃত হবে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি