১২ কেজি সিলিন্ডারে বাড়লো ১২ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ১৫:৪৫আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৬:৪১

জুন মাসে দাম কমার পর এবার জুলাই মাসে কিছুটা বাড়লো এলপিজির দাম। প্রতি কেজিতে বেড়েছে ১ টাকা। এই হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১২ টাকা। একইভাবে কিছুটা দাম বেড়েছে অটোগ্যাসেরও।

রবিবার (৩ জুলাই) অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম ২৫ ডলার কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে। মূসকও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে প্রতিকেজিতে এক টাকা দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে এলপিজির দাম কমলেও ডলারের দামের বিপরীতে টাকা অবমূল্যায়নের কারণে এই দাম বাড়লো বলেও জানান তিনি।

জুলাই মাসে প্রতিকেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা ৫২ পয়সা। এ হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে এবার ১ হাজার ২৫৪ টাকা। যা জুন মাসে ছিল ১ হাজার ২৪২ টাকা। মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা।

জুন মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টন যথাক্রমে ৭৫৯ ডলার থেকে কমে ৭২৫ এবং  ৭৫০ থেকে কমে ৭২৫ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় জুলাই মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির বাজার অস্থির হয়ে উঠেছে। এর প্রভাবে জ্বালানি তেল, এলএনজি ও এলপিজির দাম দাম বাড়ছে। এছাড়া ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটায় এই দাম বেড়েছে বলে কমিশন জানায়।

এছাড়া সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের