খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল

নেত্রকোনা প্রতিনিধি
১৩ মে ২০২৫, ০৯:০২ আপডেট : ১৩ মে ২০২৫, ০৯:০২

নাশকতার মামলায় নেত্রকোনা খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেনকে (৩৫) সোমবার (১২ মে) বিকালে জেলা শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পরপরই তার মুক্তির দাবিতে নেত্রকোনা মডেল থানা ঘেরাও করে সন্ধ্যা রাত পর্যন্ত বিক্ষোভ করেন খেলাফত আন্দোলন ও খেলাফত শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা।

তাকে মুক্তি না দিলে খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান। এরইমধ্যে দলটির নেতাকর্মীরা মঙ্গলবার (১৩ মে) জেলা শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম বলেন, আমাদের খেলাফত শ্রমিক আন্দোলনের নেত্রকোনা জেলা শাখা সভাপতি আনোয়ার হোসেন। তাকে আওয়ামী লীগ বানিয়ে নাশকতার মামলায় গ্রেফতার করার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত তার মুক্তি দাবি করছি। 

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, গত রবিবার (১১ মে) সুমন মিয়া নামে ইউনিয়ন তাঁতি দলের এক নেতা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নাশকতার একটি মামলা করেন। ওই মামলার ৯৩ নম্বর এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

/এফআর/
সম্পর্কিত
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি