ঈশ্বরদী উপকেন্দ্রে ত্রুটিতে বিদ্যুৎ বিভ্রাট: তদন্ত কমিটি গঠন

সঞ্চিতা সীতু
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৯

ঈশ্বরদী ২৩০/১৩২ উপকেন্দ্রে ত্রুটির কারণে আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করেই বিদ্যুৎহীন হয়ে পড়ে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের বেশ কিছু এলাকা। ৪০ মিনিট থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ ছিল না এসব এলাকায়। তবে দুপুরের আগেই তা আবার স্বাভাবিক হয়ে যায়। ঠিক কী কারণে এই গ্রিডে সমস্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্তে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) প্রধান প্রকৌশলী (সিস্টেম অপারেশন) বি এম মিজানুল হাসানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী দুইদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পিজিসিবির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টা ৪ মিনিটে একটি সঞ্চালন লাইন ‘ট্রিপ করলে’ এই সমস্যা তৈরি হয়। এ কারণে বরিশাল, খুলনা ও রাজশাহী জোন এবং বৃহত্তর ফরিদপুর জেলা বিদ্যুৎহীন হয়ে যায়। তবে ঘণ্টাখানেকের মধ্যেই ধাপে ধাপে সব এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তিনি জানান, মেরামত শুরু হওয়ার পর ৯টা ৪০ মিনিটে রাজশাহীতে, ১০টা ১০মিনিটে খুলনায় এবং ১০টা ৩০ মিনিটে বরিশালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ঠিক কোথায় এবং কী ত্রুটির কারণে এই সমস্যা হয়েছিল, তা খোঁজার জন্যই চার সদস্যের এই কমিটি করা হয়েছে। আগামী দুইদিনের মধ্যে তারা প্রতিবেদন দেবেন।

এদিকে একই কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল পায়রার কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রটি। কেন্দ্রের প্রকল্প পরিচালক শাহ আব্দুল মাওলা জানান, ঠিক ৯টা ৪  মিনিটে কেন্দ্র বন্ধ করতে আমরা বাধ্য হই। এরপর ১১ নাগাদ আবার চালু করা হয়। সঞ্চালন লাইন ট্রিপ করায় কেন্দ্র বন্ধ করা ছাড়া উপায় ছিল না।

এদিকে ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানির (ওজোপাডিকো) এক কর্মকর্তা জানান, সঞ্চালন লাইন থেকে ট্রিপ করার পর ওজোপাডিকোর অধীন পুরো এলাকা ঘণ্টাখানেক বিদ্যুৎহীন ছিল। এখন বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ চলে এসেছে। হঠাৎ করে অনেক বড় এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা অস্থিরতা দেখা দিলেও এখন সব স্বাভাবিক। 

/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে