ভারত-পাকিস্তান সংঘাত

সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৫, ২৩:৫১আপডেট : ১১ মে ২০২৫, ২৩:৫১

চার দিনের রক্তক্ষয়ী সংঘাত ও শনিবারের যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ভারত-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘরে ফেরা নয়, অনেকেই এখনও অস্থায়ী আশ্রয়ে কিংবা আত্মীয়দের বাড়িতে অবস্থান করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাশ্মীর, জম্মু, অমৃতসর ও পাকিস্তানের নীলম উপত্যকা—দুই দেশের সীমান্তজুড়েই আতঙ্ক এখনও কাটেনি। যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই গোলার আওয়াজ শোনা গেছে সীমান্তের দুই পাশে। ভারতের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

রবিবার ভারতীয় কাশ্মীরে জারি করা এক জরুরি পুলিশ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রন্টলাইন গ্রামগুলোতে কেউ এখনই যেন না ফেরেন। পাকিস্তানের গোলাবর্ষণের ফলে অনেক অবিস্ফোরিত গোলা পড়ে আছে, জীবনের ঝুঁকি রয়েছে।

কাশ্মীরের আখনূরের বাসিন্দা, ২২ বছর বয়সী কৃষিশ্রমিক আশা দেবী বলেন, আমি বিহারে আমার গ্রামে ফিরে যেতে চাই, সীমান্তে ফিরে মরতে চাই না।

ভারতের জম্মু ও অমৃতসরের মতো সীমান্তবর্তী শহরগুলোতেও স্বাভাবিক জীবনযাত্রা এখনও পুরোপুরি ফেরেনি। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে অনেক দোকানপাট বন্ধ রাখা হয় এবং মানুষ ঘরেই থাকতে পছন্দ করেন।

পাকিস্তান সীমান্তেও একই চিত্র। সেখানকার নীলম উপত্যকায় বাস্তুচ্যুতদের সোমবার দুপুর পর্যন্ত অপেক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।

পাকিস্তানের স্থানীয় প্রশাসনের কর্মকর্তা আখতার আইয়ুব বলেন, অনেকেই এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কিছুটা স্বস্তি ফিরে এলে তবেই তারা ঘরে ফিরতে চাইছেন।

গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভারত-পাকিস্তান সংঘাতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে একে অপরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে উভয় পক্ষ। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপে শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও সীমান্তে গোলাবর্ষণ আবার শুরু হওয়ায় এই সমঝোতা কতটা কার্যকর থাকবে, তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে।

সীমান্তের কাছাকাছি গ্রামগুলোর প্রধানদের ভাষ্য অনুযায়ী, গ্রামবাসীরা এখনও গোলার শব্দ শুনে আতঙ্কিত হয়ে উঠছেন। আখনূর এলাকার এক গ্রামের প্রধান কাবল সিং বলেন, যুদ্ধবিরতির পর বিস্ফোরণের আওয়াজ শুনে লোকজন আরও বেশি ভীত হয়ে পড়েছে। কেউই এখন ফিরতে চাইছেন না।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের