দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৫, ২৩:৫৬আপডেট : ১১ মে ২০২৫, ২৩:৫৬

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল নিজ মাঠে আর্সেনালের কাছে গার্ড অব অনার পেলো। তারপর প্রথমার্ধে ৯০ সেকেন্ডের ব্যবধানে দুই গোল দিলো তারা। কিন্তু আর্সেনাল দুই গোল শোধ দিয়ে অলরেডদের বুঝিয়ে দিলো কেন তারা একমাত্র দল হিসেবে লিগ শিরোপার ভাগিদার ছিল!

রবিবার অ্যানফিল্ডে শীর্ষ দুই দলের লড়াইয়ে লিভারপুল ও আর্সেনাল ২-২ গোলে ড্র করেছে। লম্বা সময় গানারদের বিপক্ষে একজন বেশি নিয়ে খেললেও সুবিধা আদায় করতে পারেনি চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে আধিপত্য দেখায় লিভারপুল। ২০ মিনিটে কোডি গাকপোর হেডে গোলমুখ খোলে তারা। দেড় মিনিটের মধ্যে তারা ২-০ গোলে এগিয়ে যায় লুইস দিয়াজের গোলে।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে হেরে বিদায় নেওয়ার পর আর্সেনালকে ক্লান্ত লাগছিল। তবে দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ায়। হাফটাইমের পর দুই মিনিট যেতেই গ্যাব্রিয়েল মার্তিনেল্লির হেডে ব্যবধান কমায় গানাররা।

৭০তম মিনিটে মিকেল মেরিনো ফিরতি বলে হেড করে স্কোর ২-২ করেন। আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ডের শট গোলপোস্টে লেগে ফিরে এলে জাল কাঁপান তিনি।

৯ মিনিট পর ডমিনিক সোবোসলাইকে কড়া ট্যাকল করে মার্চিং অর্ডার পান মেরিনো। তবে ১০ জন নিয়েই বাকি সময় রক্ষণ অপ্রতিরোধ্য রাখে আর্সেনাল। জিততেও পারতো তারা। স্টপেজ টাইমে ওডেগার্ডের শট গোলবারের পাশ দিয়ে গিয়ে হতাশ করে তাদের।

রেকর্ড ছোঁয়া ২০তম ট্রফি জেতা লিভারপুল ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট পেয়েছে। আর্সেনাল ৬৮ পয়েন্টে দুইয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেতে এখনও সেরা পাঁচে থাকা নিশ্চিত করতে পারেনি।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী