আসতে শুরু করেছে বিদ্যুৎ

সঞ্চিতা সীতু
০৪ অক্টোবর ২০২২, ১৮:২৯আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৯:১০

গ্রিড বিপর্যয়ের কারণে দেশের একটি বড় অংশ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। তবে রাজধানীসহ কিছু কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করেছে। রাতের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিদ্যুৎ বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর আসলাম উদ্দিন জানান, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর (আংশিক), ঢাকা (আংশিক), চট্টগ্রাম (প্রায় রিকভার), সিলেট (আংশিক) নারায়ণগঞ্জ (আংশিক) এলাকায় বিদ্যুৎ এসেছে।

তিনি জানান, ঢাকায় লোড বেশি লাগবে। তাই ঢাকায় ধীরে বিদ্যুৎ আসবে। সিস্টেমের স্ট্যাবিলিটি মোটামুটি সন্তোষজনক না হলে ঢাকায় হেভি লোডে রিস্টোর ঝুঁকিপূর্ণ।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আশা করছি রাতের মধ্যে আমাদের সম্পূর্ণ বিতরণ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করতে পারবো। তিনি জানান, সাড়ে ৬টা নাগাদ প্রায় ২শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেয়েছি। এখন টঙ্গীতে আংশিক, মিরপুর ডিওএইচএস, গুলশানের আংশিক, বসুন্ধরা ও ডিপলোমেটিক জোনে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছি।

অন্যদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, শ্যামপুর, ধানমন্ডি, সিদ্ধিরগঞ্জ, কল্যাণপুর, মানিকনগরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। অন্যান্য এলাকায় দ্রুত চালু হবে বলে আশা করেন তিনি।

আরও পড়ুন- 

তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন নসরুল হামিদ

রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে

দেশের বড় অংশে বিদ্যুৎ বিপর্যয়

‘সমাধানের চেষ্টা চলছে, কতক্ষণ লাগবে বলা যাচ্ছে না’

ধৈর্য ধরার অনুরোধ বিদ্যুৎ বিভাগের

/এসএনএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের উদ্বোধন
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত