দুই-একদিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা সচিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২২, ২০:০০আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২০:১৫

বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান বলেছেন, দুই-একদিনের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করবে। তিনি বলেন, ‘ঘোড়াশালের একটি উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে পূর্বাঞ্চলের উদ্বৃত্ত বিদ্যুৎ পশ্চিমাঞ্চলে আনতে না পারায় পরিস্থিতি বেশি অবনতি হয়েছে।’

সোমবার (১০ অক্টোবর) সচিবালয়ে সচিব তার নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

সচিব হাবিবুর রহমান বলেন, ‘পূর্বাঞ্চলে এক হাজার একশ’ মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে। কিন্তু ঘোড়শাল উপকেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে তা আনা যাচ্ছে না। দুই-একদিনের মধ্যেই উপকেন্দ্রটি চালু হতে পারে। এতে ওই ১১’শ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে বাড়তি যোগ হবে। এতে করে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে।’

তিনি বলেন, ‘গ্যাস সরবরাহ কম পাচ্ছি, এতে করে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বসে থাকছে। কয়লা সংকটের কারণে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে, যে কারণে সংকটটা বেড়েছে। করোনার কারণে বড়পুকুরিয়ার কয়লা উত্তোলন বন্ধ ছিল। সেখানে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। আশা করছি, শিগগিরই বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি চালু করা সম্ভব হবে।’

প্রসঙ্গত, গত শুক্রবার প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘তেল-গ্যাস আমদানির কোনও কমফোর্ট জোন পাচ্ছি না। জ্বালানি পরিস্থিতি নিয়ে আপাতত আশাবাদী হওয়ার সুযোগ কম।’

আরও পড়ুন:

‘নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতি উন্নতির আশা নেই’

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের