‘নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতি উন্নতির আশা নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২২, ১৭:৩০আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৭:৩০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘গ্যাস আনতে না পারায় নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই। লোডের কারণে আমরা দিনের বেলা কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখছি। আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখছি। এজন্য লোডশেডিংয়ের জায়গাটা একটু বড় হয়ে গেছে।’

আজ সোমবার (৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চেয়েছিলাম অক্টোবর থেকে কোনও লোডশেডিংই থাকবে না। কিন্তু সেটা আমরা করতে পারলাম না। কারণ আমরা গ্যাস আনতে পারিনি। সমস্যাটা সাময়িক হতে পারে। তবে আমি মনে করি, বললেই এটা সাময়িক হচ্ছে না। কারণ বিশ্ব পরিস্থিতি আবার অন্যরকম করে ফেলে।’

তিনি বলেন, ‘অক্টোবর মাসটা একটু কষ্ট করতে হবে। আশা করছি, সামনের মাস থেকে আরেকটু ভালো হবে।’

নভেম্বর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অক্টোবর থেকে ভালো পরিস্থিতি হয়ে যাবে বলে আশা করেছিলাম। কিন্তু শিল্পে চাহিদা বেড়ে গেছে। তাই আমরা বিদ্যুতে গ্যাস কমিয়ে দিয়েছি।’

/এসএনএ/এফএস/
সম্পর্কিত
বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি, দেশে কি এর প্রভাব পড়বে?
দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিলো সরকার 
গ্যাস নেই, শিল্প খাত‌ চলছে কীভাবে  
সর্বশেষ খবর
রাজধানীতে ১ দিনে ৫০১ জন গ্রেফতার, শীর্ষে মিরপুর
রাজধানীতে ১ দিনে ৫০১ জন গ্রেফতার, শীর্ষে মিরপুর
প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন
প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন
রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সদিচ্ছা মিয়ানমারের নেই: আসিফ মুনীর
সাক্ষাৎকাররোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সদিচ্ছা মিয়ানমারের নেই: আসিফ মুনীর
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ