অবৈধ সংযোগ ও বকেয়া বিল শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২২, ১০:৪৩আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১১:২২

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তিতাস গ্যাসের বিশেষ টিম গত দুই দিন জয়দেবপুর, গাজীপুর, আশুলিয়া, কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। আমাদের লক্ষ্য দ্রুততম সময়ে অবৈধ সংযোগ ও বকেয়া বিল শূন্যের কোঠায় নামিয়ে আনা। সেইসঙ্গে বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সেবা নিশ্চিত করা।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর)  প্রতিমন্ত্রী নিজের ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন।

প্রসঙ্গত, তিতাস গ্যাসের চলমান অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ, বকেয়া বিল আদায়সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ে বুধবার এজ সভা অনুষ্ঠিত হয়। সভায়  বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ছাড়াও পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান,তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ এবং তিতাস গ্যাসের সকল জিএম, ডিজিএমসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, কোনও ভাবেই অবৈধ গ্যাস লাইন ও সংযোগ রাখা যাবে না। সে যেই হোক উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেন তিনি। বকেয়া বিল আদায়ে আরো কার্যকর ভূমিকা পালন করতে তিতাস গ্যাসের কর্মকর্তাদের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী