গ্রিড বিপর্যয় তদন্তে আরও চার কমিটি

সঞ্চিতা সীতু
১৭ অক্টোবর ২০২২, ২০:২৩ আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ২০:৪০

বিদ্যুতের গ্রিড বিপর্যয় নিয়ে ডেসকো, ডিপিডিসি, পিডিবি ও আরইবি পৃথক চার তদন্ত কমিটি গঠন করেছে।

সোমবার (১৭ অক্টোবর) দিনের বিভিন্ন সময়ে তদন্ত কমিটিগুলো গঠিত হয়। ডেসকো এবং ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালকরা তদন্ত কমিটি গঠন করার খবর বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। আগামী তিন দিনের মধ্যে তদন্ত কমিটিকে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমীর আলী বাংলা ট্রিবিউনকে বলেন,  আমরা তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করেছি। মন্ত্রণালয়ের নির্দেশে কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিসিপিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা মন্ত্রণালয়ের নির্দেশে কমিটি করেছি। কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন।

মূলত গ্রিড বিপর্যয়ের দিন ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার (এনএলডিসি) থেকে বিতরণ কোম্পানিকে কম বিদ্যুৎ নিতে বলা হয়েছিল। কিন্তু সেটি না করাতে গ্রিড বিপর্যয়ের ঘটনা ঘটে। এনএলডিসির নির্দেশ অমান্যকারীদের খুঁজে বের করাই হবে এই কমিটির প্রধান কাজ।

পিডিবি বলছে, তাদের কমিটিতে প্রধান প্রকৌশলীকে (উৎপাদন) আহ্বায়ক করা হয়েছে। গ্রিড বিপর্যয়ের আওতামুক্ত থাকায় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওয়েস্টজোন) এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কোনও কমিটি গঠন করেনি।

আরইবির এক কর্মকর্তা জানান, প্রধান প্রকৌশলীকে (পরিকল্পনা ও উন্নয়ন) প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার জন্য তাদেরও তিন দিন সময় দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গ্রিড বিপর্যয়ের পর পর পিজিসিবি একটি এবং মন্ত্রণালয় দুইটি তদন্ত কমিটি গঠন করে। গ্রিড বিপর্যয়ের ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়িত্বে অবহেলায় পিজিসিবির দুই কর্মকর্তাকে গত রবিবার সাময়িক বরখাস্ত করা হয়।

ওইদিন দুপুরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্রিড বিপর্যয়ে দায়িত্বে অবহেলার কারণে রবিবারের মধ্যে পিজিসিবির দুই কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছিলেন। একইসাথে চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কোম্পানির দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলেও তিনি জানান। এর একদিন পরেই এই কমিটি গঠন করা হলো।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
সর্বশেষ খবর
কাজের চাপ আর দুশ্চিন্তায় মন খারাপ? ৫ অভ্যাসে ফিরবে স্বস্তি
কাজের চাপ আর দুশ্চিন্তায় মন খারাপ? ৫ অভ্যাসে ফিরবে স্বস্তি
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
রাজধানীর পরিচ্ছন্নতায় ঢাবি শিক্ষার্থীদের নেতৃত্ব চাইলেন ডিএসসিসি প্রশাসক
রাজধানীর পরিচ্ছন্নতায় ঢাবি শিক্ষার্থীদের নেতৃত্ব চাইলেন ডিএসসিসি প্রশাসক
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার