শিশুবান্ধব বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ১৭:০৭আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৭:০৭

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরাপদ ও শিশুবান্ধব বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যে কোনও শিশুর অকাল মৃত্যু রোধ করতে বদ্ধ পরিকর।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে ঘাতকচক্র সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। ঘাতকরা ১০ বছরের রাসেলকে হত্যার মাধ্যমে তাদের নির্মমতা ও পৈশাচিকতা প্রকাশ করেছে। কুচক্রীমহলের চক্রান্ত এখনও চলছে। তারা বাংলাদেশ চায় না, বাংলাদেশের উন্নয়ন চায় না। সম্মিলিতভাবে এদের প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রূপকল্প-২০৪১ দৃঢ়তার সঙ্গে যার যার অবস্থান থেকে অবদান রেখে, বাস্তবায়ন করতে হবে।

প্রতিমন্ত্রী এসময় শেখ রাসেলের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি রোমন্থন করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে পারিবারিক ঘনিষ্ঠতার সুবাদে ছোটবেলায় তিনি অনেক দিন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে গিয়েছেন। এসময় তিনি রাসেলের সঙ্গে শৈশবে একসঙ্গে খেলাধুলা করার কথা স্মরণ করেন।

মঙ্গলবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেখ রাসেল দিবস উপলক্ষে বিদ্যুৎ ভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব  মাহবুব হোসেনের সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিন, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন ভার্চুয়ালি সংযুক্ত থেকে সভায় বক্তব্য রাখেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের