বিদ্যুৎ নিয়ে শঙ্কা অচিরে কেটে যাবে: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২২, ১৭:২৫আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৭:৩৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ নিয়ে এত শঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা চেষ্টায় আছি—ভালো অবস্থায় যাবো।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা প্রতিমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ‘দিনের বেলা সবাইকে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিতে হবে’ এমন বক্তব্যের বিষয়ে জানতে চান। এসময় প্রতিমন্ত্রী বলেন, উপদেষ্টা শঙ্কা হিসেবে কথাগুলো বলেছেন। অচিরেই সেই শঙ্কা কেটে যাবে।

নসরুল হামিদ বলেন, কথাটা এসেছে শঙ্কার ভিত্তিতে। যদি দেশের অবস্থা, সারাবিশ্বের অবস্থা খুব খারাপের দিকে যায় তখনকার কথা তিনি বলতে চেয়েছেন মনে হয়। তবে আমি মনে করি—এতো শঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা চেষ্টায় আছি—ভালো অবস্থায় যাবো। আমাদের সব পরিস্থিতি সামাল দিয়ে সামনে এগোতে হবে। এটাই বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করি—আমরা এটা সামাল দিতে পারবো।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন বিদ্যুৎতের চাহিদার পরিমাণ কম। সুতরাং লোডশেডিংয়ের সু্যোগ এখন নেই। আমরা এখান থেকে যতদ্রুত সম্ভব বের হয়ে আসার চেষ্টা করছি। ঢাকা এবং চট্টগ্রামে কতো দ্রুত লোডশেডিং থেকে বেরিয়ে আসতে পারি সে রকম ব্যবস্থা আমরা গ্রহণ করে যাচ্ছি। আমরা আশা করছি—কয়েক মাসের মধ্যে স্বাভাবিক অবস্থায় চলে আসবো।

আরও পড়ুন:

দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার: তথ্যমন্ত্রী

‘ভোলা গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস’

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের