পেট্রোবাংলায় চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন জনেন্দ্র নাথ সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৩, ১৭:১৮ আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৭:১৮

পেট্রোবাংলায় চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার। বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান  পদে তিনি যোগ দেন। এর আগে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় পেট্রোবাংলার পরিচালকরা উপস্থিত ছিলেন।

জনেন্দ্র নাথ সরকার শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। গত ১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়ার কথা জানায়।

পেট্রোবাংলা জানায়, তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচে ১৯৯৩ সালের ১ এপ্রিল যোগদান করেন। কর্মকালীন সময়ে তিনি মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শিল্প মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
ফার্নেস অয়েলের দাম বাড়লো
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত