বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রাজনীতি না করার আহ্বান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৩, ১৩:৫৩আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৩:৫৩

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ‘রাজনৈতিক বিরোধ যদি ক্রান্তিকালেও থাকে, তাহলে বুঝতে হবে উদ্দেশ্য ভালো না। চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’ বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি।

সোমবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মুজিবনগর দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

তিনি বলেন, ‘গরম বেশি পড়লে বিদ্যুতের তার গরম হয়, তখন ঝুঁকিও বাড়ে।’ সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জন্য এটাও কারণ হতে পারে বলে তিনি মনে করেন।

উপদেষ্টা বলেন, ‘বিদ্যুতের অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। কিছু দিন আগেও পরিস্থিতি ভালো ছিল না। জ্বালানি সংকটের মধ্যে এখন আর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব না।’
 
তিনি বলেন, ‘উন্নয়নশীল দেশে এখন যে সংকট হচ্ছে, তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলাফল। বর্তমানে যে পরিমাণ এলএনজি আমদানি হচ্ছে তাতে বিদ্যুতের ঘাটতি হওয়ার কথা না। শত প্রতিবন্ধকতা শর্তেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

এর আগে উপদেষ্টা মুজিবনগর দিবসের আলোচনায় বলেন, ‘মুজিবনগর সরকার বাংলাদেশের হাল না ধরলে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্য রকম হতে পারতো।’

তিনি বলেন, ‘পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক কোনও সমস্যারই সমাধান হয়নি। বাংলাদেশকে শোষণ করে গড়ে ওঠা পাকিস্তান এখন সবদিক থেকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।’

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের