দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহের উন্নতি হবে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৩, ১৫:৩২আপডেট : ১৪ মে ২০২৩, ১৫:৩২

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহের উন্নতি হবে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে ১০ থেকে ১২ দিন।’ রবিবার (১৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আশা করছি লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে। গভীর সমুদ্রে থাকা এলএনজি টার্মিনাল দুটি সরিয়ে নেওয়া হয়েছিল। এরমধ্যেই একটি দুই দিনের মধ্যেই চালু হবে। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্যটি চালু করতে সময় লাগবে। একারণেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।’

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল হতে গত ১২ মে রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একই কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় প্রায় সারা দেশেই লোডশেডিং হচ্ছে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী