বকেয়া জ্বালানি বিল: মাসে ১০ কোটি করে পরিশোধে রাজি বিমান

সঞ্চিতা সীতু
২১ মে ২০২৩, ১০:০০ আপডেট : ২১ মে ২০২৩, ১০:০০

অবশেষে প্রতি মাসে ১০ থেকে ১৫ কোটি টাকা করে পদ্মা অয়েল কোম্পানির বকেয়া অর্থ পরিশোধে সম্মত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে বিমানের কাছে বকেয়া ২ হাজার ১০৮ কোটি টাকা আদায়ে কোম্পানিটির ১৪০ থেকে ২১০ মাস সময় লাগবে।

জ্বালানি বিভাগের একটি বৈঠকে জানানো হয়, সম্প্রতি অর্থ বিভাগ, বেসরকারি বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে জ্বালানি বিভাগ এবং পেট্রোলিয়াম করপোরেশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জুন মাসে প্রথম কিস্তি পাওয়া যাবে বলে আশা করছেন জ্বালানি বিভাগের এক কর্মকর্তা।

তিনি বলেন, বিমান যদি মাসে ১০ কোটি টাকা করে পরিশোধ করে তাহলে এই অর্থ পরিশোধ করতে অন্তত সাড়ে ১৭ বছর সময় প্রয়োজন হবে। আর যদি মাসে ১৫ কোটি টাকা করে পরিশোধ করে তাহলে সাড়ে ১১ বছরের বেশি সময় লাগবে। একেবারেই না পাওয়ার চাইতে আস্তে আস্তে পাওয়াটা ভালো বলে মনে করেন তিনি।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে বিমানের কাছে সুদে আসলে ২ হাজার ১০৮ কোটি টাকা পাওনা হয় পদ্মা অয়েল কোম্পানি। বাকিতে নেওয়া তেলের টাকা চাইলে বিমান তা দিতে টালবাহানা করে। এরপর এই টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব না জানিয়ে মওকুফ করে দিতে বলে।

বিমানে জেট ফুয়েল দেয় রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানি পদ্মা অয়েল। তারা বিষয়টি বিপিসি এবং জ্বালানি বিভাগকে অবহিত করে। জ্বালানি বিভাগ থেকে বিষয়টি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে জানালে বিমান ২০ কোটি টাকা পরিশোধ করে। পরে আবার দেওয়া বন্ধ করে দেয়।

টাকা আদায়ের লক্ষ্যে সর্বশেষ গত ২৮ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়। সবশেষ গত ১৬ ফেব্রুয়ারি পদ্মা অয়েল কোম্পানি বকেয়া পাওনা আদায়ের বিষয়ে বিমান বাংলাদেশকে চিঠি দেয়।

জ্বালানি বিভাগ সূত্র জানায়, গত ৪ এপ্রিল বাংলাদেশ বিমানের বকেয়া ও চলমান পাওনা আদায়ের বিষয়ে অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এ বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে গত তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৭ এপ্রিল এ বিভাগ হতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।

পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান জানান, আগামী মাস হতে ১০-১৫ কোটি টাকা করে বকেয়া পরিশোধ করা শুরু করবে বিমান। তিনি জানান, এ বিষয়ে সার্বক্ষণিকভাবে বিমানের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
বিমানে উঠলেই পেটে সমস্যা? স্বস্তি পেতে মানুন কয়েকটি নিয়ম
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
সর্বশেষ খবর
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
বাংলাদেশকে ৯ গোলে হারের লজ্জা দিলো ইন্দোনেশিয়া 
বাংলাদেশকে ৯ গোলে হারের লজ্জা দিলো ইন্দোনেশিয়া 
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা