কয়লা সংকটে পুরোপুরি বন্ধ হলো পায়রা বিদ্যুৎকেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৩, ১৩:১৫আপডেট : ০৫ জুন ২০২৩, ১৬:৫০

কয়লা সংকটে বন্ধ হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। সোমবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে কেন্দ্রটি সাময়িক সময়ের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

গত কয়েক দিন ধরেই দেশে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধের বিষয়টি আলোচনা হচ্ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও কেন্দ্রটি বন্ধের কথা জানিয়ে বলেছিলেন, ‘জ্বালানি সংকটের কারণে ৫ জুনের পর পায়রা বিদ্যুৎকেন্দ্র সাময়িক সময়ের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’ ২৫ দিনের জন্য বন্ধ থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রর বিল বকেয়া পড়েছে ৩০০ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সময় মতো ডলার ছাড় করতে রাজি না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। গত মাসে চীনা বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা দিলে বিপদে পড়ে পায়রা। তখন থেকে বাংলাদেশ ব্যাংক তৎপর হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। 

কেন্দ্রটিকে ৩০০ মিলিয়ন ডলারের মধ্যে এখন ১০০ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে। তা দিয়ে বড় জোর আর দু’মাস চালানো যাবে।

এদিকে জ্বালানি সংকট এবং তাপমাত্রা বেড়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় প্রায় সারা দেশেই লোডশেডিং বেড়েছে। গতকাল রবিবার সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের জানান, লোডশেডিং আরও কিছুদিন থাকবে। পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা কেনারও উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলে তিনি জানান। 

এই অবস্থায় পায়রা পুরোপুরি বন্ধ হওয়ায় লোডশেডিং আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, ১২০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির গত ২৫ মে প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। আজ বাকি আরেকটি ইউনিটও বন্ধ হলো। 

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি