আসছে কয়লা, বাড়বে বিদ্যুৎ উৎপাদন

সঞ্চিতা সীতু
১১ জুন ২০২৩, ২২:৩৫আপডেট : ১১ জুন ২০২৩, ২২:৩৫

বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে। অনেক দিন পর দেশের সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতির পরিমাণ চার অঙ্কের ঘর থেকে তিন অঙ্কে নেমে এসেছে। দিন ও রাতের বেশিরভাগ সময় লোডশেডিংয়ের পরিমাণ ঘণ্টাপ্রতি ৪০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।

রবিবার (১১ জুন) সকাল ৬টা থেকে বিদ্যুৎ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন হওয়ায় পরিস্থিতি স্বস্তিদায়ক হয়ে আসছে।

সকাল ৬টায় দেশের বিদ্যুৎ চাহিদা ছিল ১১ হাজার ২৫০ মেগাওয়াট। এসময় উৎপাদন হয়েছে ১০ হাজার ৮৭৫ মেগাওয়াট। ঘাটতি ছিল মাত্র ৩৫৮ মেগাওয়াট। সকাল ৭টায় দেশের বিদ্যুৎ চাহিদা ১১ হাজার ৩২০ মেগাওয়াটের স্থলে উৎপাদন ছিল ১০ হাজার ৯১৯ মেগাওয়াট। ওই সময় ঘাটতি ছিল ৩৯০ মেগাওয়াট।

সকাল ৮টায় ৩০১ মেগাওয়াট, ৯টায় ৩৩৬ মেগাওয়াট, ১০টায় ২৯৪ মেগাওয়াট, ১০টায় ২৩১ মেগাওয়াট, ১১টায় ১৬২ মেগাওয়াট, ১২টায় ১৭৩ মেগাওয়াট, দুপুর ১টায় ১৮৯ মেগাওয়াট, ২টায় ২৫০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, আদানির ভারতীয় বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট চালু হওয়ায় কয়লা চালিত বিদ্যুতের সরবরাহ বেড়েছে। অন্যদিকে বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা কমে এসেছে। দুইয়ে মিলে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে।

এখন কয়লা থেকে দুই হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য আগামী ২৫ জুনের মধ্যে কয়লা আসবে। এতে করে উৎপাদন আরও বাড়বে। উৎপাদন বাড়লে আগামী ২৫ জুনের পর পরিস্থিতির আরও উন্নতি হবে।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

পায়রা বিদ্যুৎকেন্দ্র সূত্র জানিয়েছে তাদের কেন্দ্রের জন্য ৬৬ দিনের কয়লার ব্যবস্থা হয়েছে। আগামী দুই মাস ধরে ৮ লাখ টন কয়লা আসবে। বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী কোম্পানি সিএমসি (চায়না মেশিনারি কোম্পানি) ইতোমধ্যে কয়লা আমদানির জন্য ঋণপত্র খুলেছে। ইন্দোনেশিয়ার পার্টে প্রথম জাহাজটি কয়লা লোড করেছে।

পায়রার পাশাপাশি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্যও দেশে কয়লা আসছে। এই কেন্দ্রটিও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।

এছাড়া আগামী ৩০ জুনের মধ্যে এসএস পাওয়ারের দুটি উইনিট এক সঙ্গে চালু হওয়ার কথা রয়েছে। এই কেন্দ্রটিও ১৩২০ মেগাওয়াটের। ফলে এখান থেকেও বিদ্যুৎ পাওয়া যাবে।

সব মিলিয়ে পায়রা, এসএস পাওয়ার এবং রামপাল থেকে অন্তত ২ হাজার ৮৮৮ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

এ বিষয়ে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন বাংলা ট্রিবিউনকে বলেন, বিদ্যুতের যে সংকট ছিল তা ছিল সাময়িক। আগেই জানানো হয়েছিল পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। সেই ধারাবাহিকতায় পরিস্থিতি ঠিক হচ্ছে। ১০ থেকে ১২ দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। ওই সময় বিদ্যুৎ হয়তো আর যাবেই না।

/এফএস/
সম্পর্কিত
শেবাচিমের মেডিসিন বিভাগ৩-৪ ঘণ্টা লোডশেডিংয়ে হাসপাতালে রোগীদের কষ্ট, ভরসা হাতপাখা
ভোলার গ্যাস কতদূর
বিদ্যুৎ কোথায় আছে জানেন, সংসদের ভেতরে এবং মন্ত্রীর বাড়িঘরে: জামায়াত আমির
সর্বশেষ খবর
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা