নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের উদ্যোগ অব্যাহত রাখতে হবে: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৩, ২২:৪৮আপডেট : ২৫ জুন ২০২৩, ২২:৫৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম যুগপোযোগী করা বাঞ্ছনীয়।

রবিবার (২৫ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও দফতর বা সংস্থার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির আকার বড় হয়েছে। জ্বালানির গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুতের সাফল্যের নেপথ্যে জ্বালানি কাজ করছে। তাই জ্বালানির সরবরাহ নিরবচ্ছিন্ন হওয়া বাঞ্ছনীয়। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সংশ্লিষ্টদের গুরুত্বসহকারে কাজ করার প্রস্তুতি গ্রহণে সহায়তা করে। ভবিষ্যতের চাহিদা পূরণ এবং লক্ষ্য বাস্তবায়ন দ্রুত হওয়া আবশ্যক। এপিএ বাস্তবায়নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে অবশ্যই প্রথম দিকে থাকতে হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও দফতর বা সংস্থার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠান

নতুন নতুন গ্যাস কূপ অনুসন্ধান, নতুন বা ওয়ার্কওভার কূপ খনন, গ্যাস উৎপাদন, এলএনজি আমদানি, জ্বালানি তেল আমদানি, গ্যাস ও তেল সঞ্চালন পাইপলাইন নির্মাণ, নীতিমালা প্রণয়ন ইত্যাদি লক্ষ্যমাত্রা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এ বিভাগের কার্যক্রমের গতি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। এপিএ’তে লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত থাকার ফলেই দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে।  

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার- বিএমডি’র মহাপরিচালক মো. আ. খালেক মল্লিক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মো. জাকির হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সরকার মোহাম্মদ ফায়জুল হক এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অফিস সহায়ক মো. আমিনুল ইসলামকে দেওয়া হয়। 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের  সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিইআরসির চেয়ারম্যান মো. নুরুল আমিন, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিপিআই-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক খেনচান, হাইড্রোকার্বন ইউনিট-এর মহাপরিচালক তাহমিনা ইয়াসমিন, ডিপার্টমেন্ট অব এক্সক্লুসিভ-এর চিফ ইন্সপ্যাক্টর মোহা. নায়েব আলী, জিএসবি’র ডিজি মোহাম্মদ ইলিয়াস হোসেন, বিপিসি’র পরিচালক খালেদ আহমেদসহ সব দফতর বা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। এসময় বিইআরসি, পেট্রোবাংলা, বিপিআই, হাইড্রোকার্বন ইউনিট, বিস্ফোরক পরিদফতর, জিএসবি ও বিপিসি’র প্রধানরা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের  সচিবের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের