হাইড্রোজেন জ্বালানির প্রকল্প নিতে চায় সরকার: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ২০:১০আপডেট : ০৬ জুলাই ২০২৩, ২০:১০

বৈশ্বিক প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়ছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘হাইড্রোজেন জ্বালানি নিয়ে সংক্ষিপ্ত আকারে প্রকল্প নিতে চাই। জ্বালানি দক্ষতা বৃদ্ধি নিয়েও জাইকার একসঙ্গে কাজ করার সুযোগ আছে।’

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।  

এসময় জাইকা’র নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘মাতারবাড়ীসহ চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সন্তোষজনক। উন্নত প্রযুক্তি, গ্যাস-মিটার, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট-এর সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।’

প্রতিমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। কার্বন নিরপেক্ষতার দিকে জ্বালানির স্থানান্তর বিষয়ে সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধি, গ্যাস পাইপলাইন সিস্টেমের আধুনিকায়ন, প্রি-পেইড গ্যাস মিটার, গ্যাস পাইপলাইন বর্ধিতকরণ, ভূ-গর্ভস্থ সাব-স্টেশন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।’ 

তিনি বলেন, ‘বৈশ্বিক প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়ছে। হাইড্রোজেন জ্বালানি নিয়ে সংক্ষিপ্ত আকারে প্রকল্প নিতে চাই। জ্বালানি দক্ষতা বৃদ্ধি নিয়েও একসঙ্গে কাজ করার সুযোগ আছে।’

আলোচনাকালে অন্যান্যের মাঝে জাইকার প্রধান প্রতিনিধি তমহিদে ইচিগুচি, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নূরুল আলম এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিনা খাতুন উপস্থিত ছিলেন।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী