গোপালগঞ্জে গ্যাস সরবরাহে ১১০ কিলোমিটার পাইপলাইন হবে

সঞ্চিতা সীতু
২০ জুলাই ২০২৩, ২০:১০ আপডেট : ২০ জুলাই ২০২৩, ২০:২৭

গোপালগঞ্জে গ্যাস দিতে ১১০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করতে চায় সরকার। লাঙ্গলবন্দ থেকে গোপালগঞ্জ পর্যন্ত এই পাইপলাইনের সম্ভাব্যতা জরিপের কাজ করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাইপলাইনটির নির্মাণ ব্যয় হবে ২ হাজার ৩৬০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুতে এ ধরনের পাইপলাইন নির্মাণ কাজ সহজ হবে। কারণ, আগে থেকেই সেখানে গ্যাস পাইপলাইন স্থাপন করা আছে। এই পাইপলাইনের সঙ্গে শুধু দুই প্রান্তকে জুড়ে দেওয়া হবে।

জিটিসিএল সূত্র বলছে, লাঙ্গলবন্দ-মাওয়া এবং জাজিরা-টেকেরহাট-গোপালগঞ্জ গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ করা হবে।

জিটিসিএল পাইপলাইন নির্মাণের মূল উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের জন্য গ্যাস সঞ্চালন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থাপিতব্য বিভিন্ন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা ও বাণিজ্যিক ইউনিটে গ্যাস সরবরাহ করা ছাড়াও জ্বালানি সরবরাহের মাধ্যমে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

পাইপলাইনটি হবে ৩৬ ইঞ্চি ব্যাসের। প্রকল্পের ফিজিবিলিটি স্টাডির কাজ চলছে বলে জিটিসিএল এর একজন কর্মকর্তা জানান। তিনি বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা পর্যন্ত আগে থেকে একটি গ্যাস পাইপলাইন রয়েছে। কিন্তু পাইপলাইনটি পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া ঘুরে খুলনা গেছে। এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বেশ কঠিন। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ হওয়াতে পাইপলাইন নির্মাণ করা এখন খুব সহজ। কারণ পদ্মা সেতুতে আগে থেকেই গ্যাস পাইপলাইন বসানো রয়েছে।

সূত্রমতে, পদ্মা সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার অংশে ৫৩১টি পাইপ বসানো হয়েছে। পাইপগুলোর দৈর্ঘ্য ১২ মিটার, ব্যাস ৭৬০ মিলিমিটার, ওজন ৫ দশমিক ৬৭ টন। এই পাইপলাইন দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে সরকারের।

জিটিসিএল বলছে, এছাড়া গোপালগঞ্জ থেকে আরও একটি পাইপলাইন নির্মাণ করা হবে। এই পাইপলাইনটি হবে খুলনা পর্যন্ত। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থাপিতব্য বিভিন্ন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা ও বাণিজ্যিক ইউনিটে গ্যাস সরবরাহ করা এবং জ্বালানি সরবরাহের মাধ্যমে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পাইপলাইনটি হবে ৩০ কিলোমিটার। ৪২ ইঞ্চি ব্যাসের এই পাইপলাইনটি স্থাপনে মোট ব্যয় হবে ১ হাজার কোটি টাকা।

জিটিসিএল সূত্র বলছে, পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের মধ্যে এই পাইপলাইন দুটিরই নির্মাণ কাজ শেষ করতে চায় জ্বালানি বিভাগ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ওই অঞ্চলে গ্যাস সরবরাহের। পদ্মা সেতু নির্মাণে ওই এলাকার যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে জ্বালানি সরবরাহ বৃদ্ধি তাতে গতি আনবে বলে মনে করা হচ্ছে।

জিটিসিএল সূত্র আরও বলছে, সরকার খুলনা এবং বরিশাল অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য গোপালগঞ্জে একটি হাব করছে। এখান থেকে খুলনা এবং বরিশাল অঞ্চলে পৃথক পাইপলাইন যাবে।

/আরআইজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের
খুন হচ্ছে পুলিশ, পুড়ছে থানা: নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মানুষ
১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
সর্বশেষ খবর
প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস বিজয় সেতুপতির
প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস বিজয় সেতুপতির
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিখোঁজ ৬
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিখোঁজ ৬
নতুন বেতন ঘোষণার পরও বিক্ষোভে শ্রমিকরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ
নতুন বেতন ঘোষণার পরও বিক্ষোভে শ্রমিকরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ
আওয়ামী লীগ নেতাকে আটকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
আওয়ামী লীগ নেতাকে আটকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা