১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনও ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের অষ্টম চালান
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ: গুলিবিদ্ধসহ আহত ২০
সর্বশেষ খবর
যশোরে কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ
যশোরে কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ
শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা
শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা
আগামী ১৬ ডিসেম্বর স্বাক্ষরিত হতে পারে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি
আগামী ১৬ ডিসেম্বর স্বাক্ষরিত হতে পারে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি
৬০০ টাকার নৌভ্রমণে মহারাষ্ট্রের অচেনা উপকূল
৬০০ টাকার নৌভ্রমণে মহারাষ্ট্রের অচেনা উপকূল
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার