কামরাঙ্গিরচরে ১৫৬টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৩, ২২:১৩আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২২:১৩

বকেয়া ও অবৈধ ব্যবহারের কারণে ১৫৬টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। একইসঙ্গে জরিমানা ও বকেয়াবাবদ আদায় করা হয় প্রায় সাড়ে ১২ লাখ টাকা। আজ বুধবার (২৩ আগস্ট) এক অভিযানে তারা এই সংযোগ বিচ্ছিন্ন করে।

তিতাস জানায়, আজ ২৩ আগস্ট  মেট্রো ঢাকা বিপণন ডিভিশন (উত্তর-দক্ষিণ), মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশন এবং ভিজিল্যান্স ও জরুরি বিভাগে এই অভিযান পরিচালনা করে। তাদের গঠিত ৩৪টি বিশেষ টিমের মাধ্যমে কামরাঙ্গিরচর এলাকার ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ড এলাকায় যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনাকালে কিছু সংখ্যক গ্রাহক গ্যাস সংযোগ বিচ্ছিন্নতা এড়াতে তৎক্ষণিক বিল পরিশোধ করে। এসময় ১২ লাখ ৫৭ হাজার টাকা বিল পরিশোধ করেন গ্রাহকরা। এদিকে বকেয়ার কারণে ৯৬টি এবং অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ৬১টি অর্থাৎ সর্বমোট ১১৫৬টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত তিনটি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবারও (২২ আগস্ট) একই এলাকায় অভিযান পরিচালনা করে ১৬১টি সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী