আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করবে জ্বালানি তেলের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৭

আগামী মার্চ মাস থেকে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নতুন এই পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের বিষয়টি আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন এই পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে বাংলাদেশেও বাড়বে। আবার আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশে কমানো হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে জ্বালানি থেকে ভর্তুকি তুলে দেওয়ার শর্ত দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সরকার গত বছর নভেম্বর মাসের মধ্যে মূল্য সমন্বয়ের বিষয়ে আইএমএফকে আশ্বস্ত করে। কিন্তু নির্বাচন থাকায় সে সময় জ্বালানির মূল্য বাড়ানোর বিষয়ে সরকার কোনও পদক্ষেপ নেয়নি। নির্বাচনের পর আইএমএফ ঋণের কিস্তি দেওয়ার সময় আগের শর্তের কথা মনে করিয়ে দেয়। 

সংশ্লিষ্টরা বলছেন, আইএমএফের শর্তপূরণে সরকার জ্বালানির মূল্য বৃদ্ধি করছে। প্রতিবেশী দেশ ভারতও আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করেই তেলের দাম নির্ধারণ করে। এখন আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে সরকার জ্বালানির মূল্য সমন্বয়ে গেলে তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প কিছু থাকবে না।

/এসএনএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি