আদানির দুই ইউনিটই চালু, আসছে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ২২:৩৭আপডেট : ০২ জুলাই ২০২৪, ২২:৩৭

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটই উৎপাদনে এসেছে। সোমবার (১ জুলাই) ভোর ৫টায় একটি ইউনিট চালু হয়। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় আরেকটি ইউনিট চালু হয়েছে। দুই ইউনিট মিলিয়ে প্রায় ১ হাজার ৬০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ এখন জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

ভারতের ঝাড়খণ্ডে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। কয়েক দিন থেকে কেন্দ্রটিতে আংশিক উৎপাদন হচ্ছিল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানায়, রক্ষণাবেক্ষণের জন্য ঈদের ছুটিতে কেন্দ্রের প্রথম ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়।

এদিকে কারিগরি ত্রুটির কারণে গত ২৫ জুন থেকেই দ্বিতীয় ইউনিটের উৎপাদন কমে যায়। উৎপাদন বাড়াতে কাজ করছিলেন প্রকৌশলীরা। কিন্তু গত শুক্রবার (২৮ জুন) সকাল পৌনে ১০টায় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এরপর সোমবার সকালে আদানির প্রথম ইউনিট আবার চালু হয়৷ এরপর আজ সন্ধ্যা দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে। রাত ৯টার খবর অনুযায়ী প্রথম ইউনিট থেকে ৭৬৫ দশমিক ৯৭ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৭৫৩ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

প্রসঙ্গত, তবে দেশের আবহাওয়া ভালো থাকায় অর্থাৎ বৃষ্টিতে তাপপ্রবাহ কমে আসায় বিদ্যুতের চাহিদা কমে আসায় বিদ্যুৎ ঘাটতির খুব একটা প্রভাব পড়েনি।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে