অস্থির বাজারে ফের বাড়লো এলপি গ্যাসের দাম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪১

চরম অস্থিরতার মধ্যে সরকারিভাবেও ফের ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বহুল ব্যবহৃত ১২ কেজির এক সিলিন্ডার এলপিজির দাম জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে ৫০ টাকা বাড়ানো হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা। গত জানুয়ারি মাসে এই দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। এ নিয়ে টানা দুই মাস রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো। 

বিইআরসি আইন রক্ষার খাতিরে নতুন মূল্য ঘোষণা করলেও খুচরা বাজারে এর প্রভাব নিয়ে সংশয় রয়েছে। বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় ১২ কেজির একটি সিলিন্ডার সরকারি দামের তোয়াক্কা না করে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ১ হাজার টাকা অতিরিক্ত মূল্যে গ্যাস কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রমজানের আগে এলপিজি আমদানি বাড়িয়ে বাজার স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতিতে এলপিজির দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতিকেজি রেটিকুলেটেড এলপিজির দাম ১০৯ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১০৫ টাকা ৮ পয়সা।  

একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করেছে কমিশন। গত জানুয়ারি মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৫৯ টাকা ৮০ পয়সা। 

বিগত কয়েক মাস ধরে এলপিজির দামের উত্থান-পতন অব্যাহত রয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, নভেম্বর মাসের তুলনায় প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়। 

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে তখন এলপিজির দাম ২৬ টাকা কমানো হয়েছিল, যার ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৫ টাকা। অটোগ্যাসের দামও ১ টাকা ১৯ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ৫৫ টাকা ৫৮ পয়সা। 

উল্লেখ্য, জানুয়ারিতে ৫৩ টাকা এবং ফেব্রুয়ারিতে ৫০ টাকা বাড়ানোর ফলে টানা দুই মাস গ্রাহকদের বাড়তি খরচের চাপে পড়তে হলো। 

/এসএনএস/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের