জ্বালানি তেলের মজুত ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৬, ১২:৫৮আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:৫৮

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৩০ মার্চ) জ্বালানি বিভাগ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে অস্থিরতা দেখা দিয়েছে। এ সুযোগে দেশের কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি না করে গোপনে মজুত রেখে বেশি দামে বিক্রি করছে— এমন তথ্য পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে মাঠ প্রশাসন কয়েকটি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও অবৈধ মজুতের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে।

এই প্রেক্ষাপটে জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত এবং কৃত্রিম সংকট প্রতিরোধে অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যদাতাকে সর্বোচ্চ ১ লাখ টাকা সম্মানী দেওয়া হবে এবং তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক পুরস্কারের অর্থ প্রদান নিশ্চিত করবেন।

সরকার বলছে, এ উদ্যোগের মাধ্যমে ভোক্তা পর্যায়ে নির্ধারিত দামে জ্বালানি তেলের সরবরাহ বজায় রাখা এবং অবৈধ মজুতদারি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। একইসঙ্গে জনগণের অংশগ্রহণে অসাধু চক্রের বিরুদ্ধে নজরদারি জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের